খালি হাতে ফিরলেন সৌম্য

০৮ জুন ২০২৪, ০৮:২৮ AM , আপডেট: ৩১ জুলাই ২০২৫, ১২:৩৩ PM
খালি হাতে ফিরলেন সৌম্য

খালি হাতে ফিরলেন সৌম্য © সংগৃহীত

দেশসেরা পেসার মোস্তাফিজ ও উদীয়মান লেগস্পিনার রিশাদের ৩টি করে উইকেটে লঙ্কানদেরকে অল্প রানেই থামিয়ে দিয়েছে টাইগাররা। তবে গুরুত্বপূর্ণ এই ম্যাচ বদলায়নি সৌম্য সরকারের রান। ২০ ওভারে ১২৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে সেই কাজটা আরও কঠিন করলেন ওপেনার সৌম্য সরকার। বিশ্বকাপের আগে নিজেদের প্রথম ম্যাচে শূন্য রানে আউট হয়েছিলেন তিনি। প্রথম ম্যাচে তিনি ফিরেছেন খালি হাতে।

শনিবার (৮ জুন) ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয় ভোর সাড়ে ৬টায়। টুর্নামেন্টে প্রথম ম্যাচে খেলতে নেমেই দুর্দান্ত বোলিং করেছেন টাইগার বোলারররা। রিশাদ-তাসকিন-মোস্তাফিজদের বোলিং তোপে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১২৪ রান সংগ্রহ করেছে শ্রীলঙ্কা। 

লঙ্কানদের দেয়া ১২৫ রানের লক্ষ্যে আজ টাইগারদের হয়ে ওপেনিংয়ে নামেন তানজিদ তামিম ও সৌম্য সরকার। তবে ব্যাট হাতে শুরুটা রাঙাতে পারেননি সৌম্য। ব্যাটিং ইনিংসের তৃতীয় বলেই শূন্য রান করে সাজঘরের পথ ধরেছেন সৌম্য সরকার। ধনঞ্জায়া ডি সিলভার বলে ক্যাচ তুলে দিয়ে ওয়ানিন্দু হাসারাঙ্গার মুঠোবন্দী হয়ে আউট হন তিনি। 

এরপর টাইগারদের আরও চাপের মুখে ঠেলে দেন তরুণ তামিম। নুয়ান তুষারার বলে ইনিংসের দ্বিতীয় ওভারেই বোল্ড আউট হন এই ওপেনারও। ফলে প্রথম দুই ওভারেই দুই ওপেনারকে হারায় বাংলাদেশ। 

বল হাতে শুরু থেকেই লঙ্কানদের চাপের মুখে ঠেলে দেন বোলাররা। তাসকিন আহমেদ তৃতীয় ওভারেই এক উইকেট তুলে নেয়ার পর জোড়া আঘাত হানেন মোস্তাফিজুর রহমান। এরপর মাঝের ওভারে লঙ্কান ব্যাটারদের ত্রাসে পরিণত হন লেগ স্পিনার রিশাদ হোসেন। ১৫ তম ওভারে টানা দুই বলে দুই উইকেট তুলে নেয়ার পর ১৭তম ওভারেও এক উইকেট নেন তিনি। এরপর বাকি কাজটুকু করেছেন তাসকিন-মোস্তাফিজ মিলেই। 

আগে ব্যাটিংয়ে নেমে পাওয়ার প্লেতে ৫০ রান সংগ্রহ করে। এতে মনে হচ্ছিল বড় সংগ্রহই পেতে যাচ্ছে তারা। কিন্তু টাইগার বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের কারণে শেষ পর্যন্ত তা আর হয়ে উঠেনি।

গাড়ি পার্কিং নিয়ে বিরোধ, এসআইকে পিটিয়ে হত্যা
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
কুবি শাখা ছাত্রশক্তির নেতৃত্ব নিলয়-নাজিফা
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
মুরগির খোঁয়াড়ের মাটির নিচে ১২২ পুরিয়া গাঁজা, গ্রেপ্তার নারী
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
মাদক ব্যবসায়ীকে নিয়ে ফেসবুক পোস্ট, শিক্ষকের উপর ‎হামলার অভি…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তি ও ব্যঙ্গচিত্র, ৬ জনের …
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
স্বর্ণ চোরাচালানের অভিযোগে উপজেলা যুবদল সদস্য-সচিবসহ গ্রেপ্…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬