টি-টোয়েন্টি বিশ্বকাপে ঐতিহাসিক জয় পেল উগান্ডা

০৬ জুন ২০২৪, ০৯:২৭ AM , আপডেট: ৩১ জুলাই ২০২৫, ১২:৩৪ PM
টি-টোয়েন্টি বিশ্বকাপে ঐতিহাসিক জয় পেল উগান্ডা

টি-টোয়েন্টি বিশ্বকাপে ঐতিহাসিক জয় পেল উগান্ডা © সংগৃহীত

চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে এবারই প্রথম বড় মঞ্চে আফ্রিকান দেশ উগান্ডা। কিন্তু হারের মধ্যদিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে পথচলা শুরু করেছিল উগান্ডা। তবে দ্বিতীয় ম্যাচে পাপুয়া নিউগিনিকে ৩ উইকেটে হারিয়ে হারিয়ে এক ঐতিহাসিক জয় তুলে নিয়েছে দলটি। টি-টোয়েন্টি বিশ্বকাপে এটি উগান্ডার প্রথম জয়।

বৃহস্পতিবার (৬ জুন) গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হয়। টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন উগান্ডার অধিনায়ক ব্রায়ান মাসাবা। উগান্ডার বোলিং তোপে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে পাপুয়া নিউগিনি।  দলীয় রানের খাতা না খুলতেই প্রথম উইকেট হারায় তারা। অতিরিক্ত ১৩ রান ছাড়া ব্যাটারদের থেকে সর্বোচ্চ ১৫ রান আসে হিরি হিরির ব্যাট থেকে। 

এছাড়া লেগা সিয়াকা ও কিপলিন ডোরিগা দুজনেই খেলেন ১২ রানের ইনিংস। দলের আট ব্যাটার এক অঙ্কের রানেই প্যাভিলিয়নের পথ ধরে। শেষ পর্যন্ত ১৯.১ ওভার শেষে ৭৭ রানে অলআউট হয় পাপুয়া নিউ গিনি। উগান্ডার হয়ে সব বোলারই উইকেটের দেখা পেয়েছেন। জুমা মিয়াগি, আলপেশ রামজানি, কসমাস কায়েটা এবং ফ্রাঙ্ক সুবুগাও পেয়েছেন দুইটি করে উইকেট।

এদিকে নির্দিষ্ট রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে শুরুতেই ধাক্কা খায় উগান্ডা। দলীয় ৬ রানে ৩ উইকেট হারিয়ে বিপাকে পড়ে দলটি। পিএনজির বোলারদের তোপে পড়ে দলীয় সংগ্রহ ২৬ রান পেরুতেই হারিয়ে বসে ৫ ব্যাটারকে। তবে ৬ষ্ঠ উইকেটে ৩৫ রানের জুটি গড়ে দলের সে ধাক্কা সামাল দেন রিয়াজাত আলী শাহ ও জুমা মিয়াগি।  তবে অল্প রানের টার্গেট হওয়ায় টপ অর্ডারের বিদায়ের পর বুঝেশুনে খেলতে থাকে তারা। 

বিশ্বকাপে ঐতহাসিক জয় পেল উগান্ডা

সর্বোচ্চ ৩৩ রান আসে রিয়াজত আলী শাহ’র ব্যাট থেকে। বাকিদের মধ্যে জুমা মিয়াগি করেন ১৩। আর কেউই দুই অঙ্কের রানে পৌঁছাতে পারেনি। শেষ পর্যন্ত ৩ উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ে ব্রায়ান মাসাবার দল। এ জয়ের ফলে ২ পয়েন্ট নিয়ে উগান্ডা টেবিলের তিনে উঠে এলো। যদিও আফগানিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের পয়েন্টও সমান ২ করে। তবে উগান্ডা একটি ম্যাচ বেশি খেলেছে। 

গাড়ি পার্কিং নিয়ে বিরোধ, এসআইকে পিটিয়ে হত্যা
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
কুবি শাখা ছাত্রশক্তির নেতৃত্ব নিলয়-নাজিফা
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
মুরগির খোঁয়াড়ের মাটির নিচে ১২২ পুরিয়া গাঁজা, গ্রেপ্তার নারী
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
মাদক ব্যবসায়ীকে নিয়ে ফেসবুক পোস্ট, শিক্ষকের উপর ‎হামলার অভি…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তি ও ব্যঙ্গচিত্র, ৬ জনের …
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
স্বর্ণ চোরাচালানের অভিযোগে উপজেলা যুবদল সদস্য-সচিবসহ গ্রেপ্…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬