স্কটল্যান্ডের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করতে হলো ইংল্যান্ডকে

০৫ জুন ২০২৪, ০৯:৫৭ AM , আপডেট: ৩১ জুলাই ২০২৫, ১২:৩৫ PM
পয়েন্ট ভাগাভাগি করে বিশ্বকাপ শুরু করলো ইংল্যান্ড এবং স্কটল্যান্ড।

পয়েন্ট ভাগাভাগি করে বিশ্বকাপ শুরু করলো ইংল্যান্ড এবং স্কটল্যান্ড। © সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপে কোনো ইউরোপিয়ান দেশকে এখনও হারাতে পারেনি ইংল্যান্ড। নেদারল্যান্ডস, আয়ারল্যান্ডের পর স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচেও অক্ষত থাকল সেই অনাকাঙ্ক্ষিত রেকর্ড। সেটা বদলানোর সুযোগই মিলল না জস বাটলারের দলের। বৃষ্টিতে পরিত্যক্ত হয়ে গেল দুই প্রতিবেশীর লড়াই। এতে পয়েন্ট ভাগাভাগি করে বিশ্বকাপ শুরু করলো ইংল্যান্ড এবং স্কটল্যান্ড।

বারবাডোজে মঙ্গলবার (৪ জুন) বৃষ্টির কারণে ১০ ওভারে নেমে আসা ম্যাচে স্কটল্যান্ড করে বিনা উইকেটে ৯০ রান। মাইকেল জোনস (৩০ বলে ৪৫ রান) ও জর্জ মানসির (৩১ বলে ৪১ রান) অবিচ্ছিন্ন জুটিতে দলটি স্কোরবোর্ডে জমা করে বিনা উইকেটে ৯০ রান। ডাকওয়ার্থ-লুইস-স্টার্ন পদ্ধতিতে ইংল্যান্ডের সামনে লক্ষ্য দাঁড়ায় ১০৯। 

এটা তাড়া করে সফল হওয়া পরিস্থিতির বিবেচনায় চ্যালেঞ্জিং ছিল তাদের জন্য। কিন্তু স্কটিশদের ইনিংসের শেষদিকে ফের নামা বেরসিক বৃষ্টির কারণে খেলা আর শুরুই হতে পারেনি।

ইউরোপ মহাদেশের দলগুলোর বিপক্ষে এই নিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে পাঁচ ম্যাচ খেলে জয়হীন থাকল বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড। তিনটি হারের সঙ্গে দুটি ম্যাচ হয়েছে পণ্ড। নেদারল্যান্ডসের বিপক্ষে দুবার হেরেছিল তারা ২০০৯ ও ২০১৪ সালের বিশ্বকাপে। আয়ারল্যান্ডের বিপক্ষে ২০১০ সালের আসরের ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গেলেও সবশেষ ২০২২ সালের আসরে থ্রি লায়ন্সরা পরাস্ত হয়েছিল।

পয়েন্ট ভাগাভাগি হওয়ার পর ইংল্যান্ডের অধিনায়ক বাটলার বলেছেন, স্কটল্যান্ডের বিপক্ষে কঠিন চ্যালেঞ্জ প্রত্যাশা করলেও জেতার ব্যাপারে আত্মবিশ্বাসী ছিলেন তারা, 'আত্মবিশ্বাস সঙ্গে করে এই ম্যাচে নেমেছিলাম আমরা। অবশ্যই কঠিন চ্যালেঞ্জ আশা করেছিলাম। কোনো খেলাই সহজ নয়। কিন্তু আমরা আত্মবিশ্বাসী ছিলাম। আর সবার জন্যই এটা (ম্যাচ পরিত্যক্ত হওয়া) হতাশাজনক, দুই দল ও দর্শকদের জন্য।'

খেলা পণ্ড হওয়ায় ইংল্যান্ড ও স্কটল্যান্ডের নামের পাশে যুক্ত হয়েছে একটি করে পয়েন্ট। ২ পয়েন্ট নিয়ে 'বি' গ্রুপের শীর্ষে আপাতত অবস্থান করছে নামিবিয়া। সোমবার টাই হওয়ার পর সুপার ওভারে গড়ানো রোমাঞ্চকর লড়াইয়ে তারা হারায় ওমানকে। এই গ্রুপের আরেক দল অস্ট্রেলিয়া এখনও কোনো ম্যাচ খেলেনি। এই ম্যাচে পয়েন্ট ভাগাভাগি করায় খানিকটা আক্ষেপ থাকতে পারে ইংল্যান্ডের।   

 
গাড়ি পার্কিং নিয়ে বিরোধ, এসআইকে পিটিয়ে হত্যা
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
কুবি শাখা ছাত্রশক্তির নেতৃত্ব নিলয়-নাজিফা
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
মুরগির খোঁয়াড়ের মাটির নিচে ১২২ পুরিয়া গাঁজা, গ্রেপ্তার নারী
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
মাদক ব্যবসায়ীকে নিয়ে ফেসবুক পোস্ট, শিক্ষকের উপর ‎হামলার অভি…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তি ও ব্যঙ্গচিত্র, ৬ জনের …
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
স্বর্ণ চোরাচালানের অভিযোগে উপজেলা যুবদল সদস্য-সচিবসহ গ্রেপ্…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬