২০২৪ বিশ্বকাপকে স্মরণীয় করে রাখতে চান সৌম্য সরকার

০৩ জুন ২০২৪, ১১:২৪ AM , আপডেট: ৩১ জুলাই ২০২৫, ১২:৩৭ PM
সৌম্য সরকার

সৌম্য সরকার © সংগৃহীত

যুক্তরাষ্ট্র-ওয়েস্ট ইন্ডিজে বসেছে টি-২০ বিশ্বকাপের নবম আসর। প্রথমবার ২০ দল নিয়ে অনুষ্ঠিত হচ্ছে চার-ছক্কার এই টুর্নামেন্ট। চার গ্রুপে ভাগ হয়ে মোট ২০টি দল লড়াই করবে এই শিরোপার জন্য। বিশ্বকাপের আসর শুরু হলেও ৮ জুন শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে মাঠে নামবে বাংলাদেশ দল। এই বিশ্বকাপকে স্মরণীয় করে রাখতে চান সৌম্য সরকার। বিশ্বকাপ নিয়ে দল নিয়ে সৌম্য সরকারের সাক্ষাৎকার প্রচার করছে বিসিবি। সেখানে তিনি বললেন, বিশ্বকাপ খেলা গর্বের, স্মরণীয় কিছু দিতে চান দলকে।

সোমবার (৩ জুন) সকালে বিসিবির ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিওতে বিশ্বকাপ নিয়ে নিজের ভাবনার কথা জানান সৌম্য সরকার। তিনি জানান খেলোয়াড় হিসেবে যেকোনো বিশ্বকাপে খেলাই গর্বের। 

সৌম্য বলেন, খেলোয়াড় হিসেবে যেকোন বিশ্বকাপে খেলাই একটা গর্বের বিষয়, ২০১৫ সালে প্রথম বিশ্বকাপ খেলেছিলাম এবারও সেরকম রোমাঞ্চ কাজ করবে। চেষ্টা করব ২০২৪ সালে আমার জন্য স্মরণীয় করতে পারি এবং পাশাপাশি দলকেও ভালো কিছু উপহার দিতে পারি।

অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে নিয়ে বেশ আশাবাদী সৌম্য, ‘শেষ শ্রীলঙ্কা সিরিজে একসাথে ছিলাম। দেখেছি সে(শান্ত) পুরো দলকে একত্র করে ভালো করার চেষ্টা করেছে। আশা করি সবকিছু একত্র করে একটা বিশ্বকাপে সে সবাইকে সামনে নিয়ে আসতে পারবে। আমার পক্ষ থেকে তার জন্য শুভকামনা, আশা করব সে বাংলাদেশকে অধিনায়কত্বের দিক থেকে নতুন কিছু উপহার দিবে।’ 

সৌম্য আরো বলেন, ‘শান্ত নতুন অধিনায়ক, সাকিব ভাই, রিয়াদ ভাই আছে, আমরাও অনেক দিন ধরে খেলছি। সবার অভিজ্ঞতাকে একসাথে করে দল হিসেবে খেললে আশা করি আমরা একটা ভালো টুর্নামেন্ট উপহার দিতে পারব।’ 

পুরো দলের অনেকেই যখন সুপার এইট বা সেমির কথা বলেছেন, সেখানে সৌম্য স্বপ্ন দেখেন চ্যাম্পিয়ন হওয়ার, ‘সবসময় বড় স্বপ্ন দেখি, চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখি। ব্যক্তিগতভাবে আমি বড় স্বপ্ন দেখতে পছন্দ করি। কেউ সেমিফাইনাল বললে আমি বলব ফাইনাল খেলতে যাব। তারপরে রেজাল্টের কথা আসবে। মাঠে ভালো খারাপের উপর ফলাফল আসবে। খেলায় উত্থান-পতন, ভালো-খারাপ, হার-জিত থাকবে। আমরা আমাদের দিক থেকে চাইব নিজেদের সেরাটা দেওয়ার।’ 

আরও পড়ুন: আরও একটি বিশ্বকাপ খেলতে চান সাকিব আল হাসান

বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাসকিন আহমেদ (সহ অধিনায়ক), লিটন দাস, সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, সাকিব আল হাসান, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলি অনিক, তানভীর ইসলাম, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব। 

রিজার্ভ: আফিফ হোসেন ধ্রুব, হাসান মাহমুদ।

 
আজ ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
গাড়ি পার্কিং নিয়ে বিরোধ, এসআইকে পিটিয়ে হত্যা
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
কুবি শাখা ছাত্রশক্তির নেতৃত্ব নিলয়-নাজিফা
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
মুরগির খোঁয়াড়ের মাটির নিচে ১২২ পুরিয়া গাঁজা, গ্রেপ্তার নারী
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
মাদক ব্যবসায়ীকে নিয়ে ফেসবুক পোস্ট, শিক্ষকের উপর ‎হামলার অভি…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তি ও ব্যঙ্গচিত্র, ৬ জনের …
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬