বিশ্বকাপ জিতলে হজে রাজকীয় অতিথি হবে পাকিস্তান ক্রিকেট দল

০২ জুন ২০২৪, ০৯:৪৫ PM , আপডেট: ৩১ জুলাই ২০২৫, ১২:৩৭ PM
পাকিস্তান ক্রিকেট দল

পাকিস্তান ক্রিকেট দল © ফাইল ফটো

পাকিস্তান ক্রিকেট দল এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার পর আগামী বছরের হজে তাদের রাজকীয় অতিথি করবে সৌদি আরব। আজ রবিবার (২ জুন) পাকিস্তান ক্রিকেট দলের উদ্দেশে দেওয়া এক ভিডিও বার্তায় এমন ঘোষণা দিয়েছেন পাকিস্তানে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত নাওয়াফ বিন সাঈদ আহমেদ আল মালিকি।

সামাজিক যোগাযোগমাধ্যমের পাকিস্তান ক্রিকেট বোর্ডের অফিশিয়াল আইডি থেকে প্রচারিত ভিডিওতে সৌদি রাষ্ট্রদূততে বলতে শোনা যায়, পাকিস্তান ক্রিকেট দলের ভাইদের জন্য আমার বার্তা হচ্ছে, ইনশা আল্লাহ তোমরা টুর্নামেন্ট জিতবে। এবং পাকিস্তানের জনগণ ২০২৪ বিশ্বকাপে দলের সাফল্য উদ্‌যাপন করবে।

৩৯ সেকেন্ডের ভিডিও বার্তাটিতে পাকিস্তান দলের জন্য বিশ্বকাপে শুভকামনা জানিয়ে হজের নিমন্ত্রণকারী দেশ সৌদির রাষ্ট্রদূত বলেন, আমি পাকিস্তানের উন্নতি ও সমৃদ্ধি কামনা করি। ২০২৪ টি–টোয়েন্টি বিশ্বকাপ জেতার পর আগামী বছর পাকিস্তান দল হজে রাজকীয় অতিথি হবে।

বাবর আজমের নেতৃত্বাধীন দলের বিশ্বকাপ অভিযান শুরু হবে ৬ জুন যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচ দিয়ে। এবার পাকিস্তান আছে ‘এ’ গ্রুপে। যেখানে তাদের প্রতিদ্বন্দ্বী ভারত, স্বাগতিক যুক্তরাষ্ট্র, আয়ারল্যান্ড ও কানাডা। পাঁচ দলের মধ্যে শীর্ষ দুটি দল সুপার এইটে উঠবে।

গাড়ি পার্কিং নিয়ে বিরোধ, এসআইকে পিটিয়ে হত্যা
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
কুবি শাখা ছাত্রশক্তির নেতৃত্ব নিলয়-নাজিফা
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
মুরগির খোঁয়াড়ের মাটির নিচে ১২২ পুরিয়া গাঁজা, গ্রেপ্তার নারী
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
মাদক ব্যবসায়ীকে নিয়ে ফেসবুক পোস্ট, শিক্ষকের উপর ‎হামলার অভি…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তি ও ব্যঙ্গচিত্র, ৬ জনের …
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
স্বর্ণ চোরাচালানের অভিযোগে উপজেলা যুবদল সদস্য-সচিবসহ গ্রেপ্…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬