ভোরে পর্দা উঠছে মাসব্যাপী টি-টোয়েন্টি বিশ্বকাপের

০২ জুন ২০২৪, ১২:৩১ AM , আপডেট: ০২ আগস্ট ২০২৫, ০৩:২৭ PM

© সংগৃহীত

আজ রবিবার (২ জুন) বাংলাদেশ সময় ভোরে যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজে ২০ দলের জমজমাট টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরের পর্দা উঠছে। প্রায় মাসব্যাপী ব্যাট-বলের ধুন্ধুমার লড়াই শেষে আগামী ২৯ জুন ওয়েস্ট ইন্ডিজের বারবাডোসে ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের।

টুর্নামেন্টে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে স্বাগতিক যুুক্তরাষ্ট্র আর কানাডা। ম্যাচটি শুরু বাংলাদেশ সময় সকাল সাড়ে ৬টায়। এদিন রয়েছে আরেকটি ম্যাচ। রাত সাড়ে ৮টায় আরেক স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে পাপুয়া নিউগিনি।

এবারের বিশ্বকাপ হচ্ছে সবচেয়ে বড় পরিসরে। মোট ২০টি দলকে নিয়ে আয়োজন হচ্ছে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ।

উদ্বোধনী ম্যাচে মাঠে নামতে যাওয়া যুক্তরাষ্ট্র-কানাডা দুই দলই এবার প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলছে। টেক্সাসের ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে হবে ম্যাচটি।

আরেক আয়োজক ওয়েস্ট ইন্ডিজ ও পাপুয়া নিউগিনির মধ্যকার দিনের দ্বিতীয় ম্যাচটি হবে গায়ানার জর্জটাউনে প্রভিডেন্স স্টেডিয়ামে।

বাংলাদেশ এবারের বিশ্বকাপে পড়েছে 'ডি' গ্রুপে। এই গ্রুপে তাদের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, নেপাল আর নেদারল্যান্ডস। বাংলাদেশের প্রথম ম্যাচ শ্রীলঙ্কার বিপক্ষে ৭ জুন, ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে।

এবারের বিশ্বকাপে অংশগ্রহণকারী ২০টি দলকে চারটি গ্রুপে ভাগ করে প্রথমে হবে গ্রুপপর্বের খেলা। প্রতি গ্রুপে ৫টি করে দল থাকছে। গ্রুপপর্বে প্রত্যেক দল খেলবে ৪টি করে ম্যাচ। সেখান থেকে গ্রুপের শীর্ষ দুই দল যাবে সুপার এইট পর্বে।

এই পর্ব থেকে সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে ওয়েস্ট ইন্ডিজে। সুপার এইটেও চারটি করে দল নিয়ে দু’টো আলাদা গ্রুপ করা হবে। সেখান থেকে চার দল উঠবে সেমিফাইনালে, তারপর ফাইনাল।

গাড়ি পার্কিং নিয়ে বিরোধ, এসআইকে পিটিয়ে হত্যা
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
কুবি শাখা ছাত্রশক্তির নেতৃত্ব নিলয়-নাজিফা
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
মুরগির খোঁয়াড়ের মাটির নিচে ১২২ পুরিয়া গাঁজা, গ্রেপ্তার নারী
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
মাদক ব্যবসায়ীকে নিয়ে ফেসবুক পোস্ট, শিক্ষকের উপর ‎হামলার অভি…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তি ও ব্যঙ্গচিত্র, ৬ জনের …
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
স্বর্ণ চোরাচালানের অভিযোগে উপজেলা যুবদল সদস্য-সচিবসহ গ্রেপ্…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬