ভারতের কাছে বড় হার দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ হলো বাংলাদেশের

০১ জুন ২০২৪, ১১:৪৮ PM , আপডেট: ০২ আগস্ট ২০২৫, ০৩:২৭ PM
ভারতের কাছে  ৬২ রানের বড় হার বাংলাদেশের

ভারতের কাছে  ৬২ রানের বড় হার বাংলাদেশের © সংগৃহীত

যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ হারের পর ভারতের কাছে  ৬২ রানের বড় হার দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি শেষ করলো বাংলাদেশ। শনিবার (১ জুন) নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ভারত। প্রথমে ব্যাট করে রিঝভ পন্থের ফিফটিতে ৫ উইকেট হারিয়ে ১৮২ রান সংগ্রহ করে ভারত।

পন্থ ৩২ বলে করে ৫৩ রান। এছাড়া সুর্যকুমার যাদব ১৮ বলে ৩১ হার্দিক পান্ডে ২৩ বলে ৪০ রান করেন। বাংলাদেশের পক্ষে মাহেদি হাসান, শরিফুল ইসলাম, মাহমুদউল্লাহ রিয়াদ ও তানভির ইসলাম নেন ১টি করে উইকেট।

১৮৩ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে ৪১ রানের মধ্যে ৫ উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। রানের খাতা খোলার আগেই সাজঘরে ফিরে যান সৌম্য সরকার।

এছাড়া লিটন ও শান্ত করেন ৬ রান। তাদের বিদায়ের পর তাওহিদ হৃদয় ১৪ বলে ১৩ ও তানজিদ হাসান তামিম ১৮ বলে ১৭ রান করে আউট হন। 

এরপর মাহমুদউল্লাহ রিয়াদ ও সাকিব আল হাসান মিলে বিপর্যয় সামাল দেওয়ার চেষ্টা করেন। ৭০ রানের জুটি গড়েন এই দুই ব্যাটার। তবে দলীয় ১১১ রানে ২৮ বলে ৪০ রান করে আউট হন মাহমুদউল্লাহ।

মাহমুদউল্লাহর বিদায়ের পর ৮ রানের মধ্যে আরও তিন উইকেট হারায় বাংলাদেশ। শেষ পর্যন্ত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১২১ রান সংগ্রহ করতে সক্ষম হয় বাংলাদেশ।     

গাড়ি পার্কিং নিয়ে বিরোধ, এসআইকে পিটিয়ে হত্যা
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
কুবি শাখা ছাত্রশক্তির নেতৃত্ব নিলয়-নাজিফা
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
মুরগির খোঁয়াড়ের মাটির নিচে ১২২ পুরিয়া গাঁজা, গ্রেপ্তার নারী
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
মাদক ব্যবসায়ীকে নিয়ে ফেসবুক পোস্ট, শিক্ষকের উপর ‎হামলার অভি…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তি ও ব্যঙ্গচিত্র, ৬ জনের …
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
স্বর্ণ চোরাচালানের অভিযোগে উপজেলা যুবদল সদস্য-সচিবসহ গ্রেপ্…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬