বাংলাদেশের বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ে ভারত

বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ
০১ জুন ২০২৪, ০৮:৩০ PM , আপডেট: ০২ আগস্ট ২০২৫, ০৩:২৭ PM

© সংগৃহীত

আগামীকাল রবিবার (২ জুন) টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল লড়াইয়ের আগে যুক্তরাষ্ট্র ও ভারতের বিপক্ষে দলের দুটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা ছিল টাইগারদের। কিন্তু ডালাসের বাজে আবহাওয়ার কারণে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচটি মাঠে গড়ায়নি। বাকি ছিল ভারতের ম্যাচ। আজ শনিবার (১ জুন) বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় নিউইয়র্কের নাসাউ কাউন্টি স্টেডিয়ামে শুরু হওয়া ভারত-বাংলাদেশের সেই ম্যাচ দিয়ে শেষ হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি পর্ব।

প্রস্তুতি ম্যাচে আজ টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে ভারত। বিরাট কোহলি ছাড়া প্রস্তুতি ম্যাচটিতে ভারতীয় দলের অন্যরা খেলবেন। গা গরমের উপলক্ষ হলেও দুই দলের জন্য ম্যাচটির আলাদা গুরুত্ব আছে। ভারত তাদের গ্রুপপর্বের চারটি ম্যাচই খেলবে নিউইয়র্কের এই নাসাউ কাউন্টি মাঠে। বাংলাদেশেরও একটি ম্যাচ এই মাঠে, ১০ জুন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে।

দুই দলই তাই প্রস্তুতি ম্যাচ খেলে কন্ডিশনের সঙ্গে মানিতে নিতে চায়। এ মাঠে বসেছে অস্ট্রেলিয়া থেকে আনা ড্রপ ইন উইকেট। নিউইয়র্কের জল-হাওয়ায় অস্ট্রেলীয় উইকেট কেমন আচরণ করে, তা দেখতে চাইবে দুই দলই।

আজ ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
গাড়ি পার্কিং নিয়ে বিরোধ, এসআইকে পিটিয়ে হত্যা
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
কুবি শাখা ছাত্রশক্তির নেতৃত্ব নিলয়-নাজিফা
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
মুরগির খোঁয়াড়ের মাটির নিচে ১২২ পুরিয়া গাঁজা, গ্রেপ্তার নারী
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
মাদক ব্যবসায়ীকে নিয়ে ফেসবুক পোস্ট, শিক্ষকের উপর ‎হামলার অভি…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তি ও ব্যঙ্গচিত্র, ৬ জনের …
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬