আরও একটি বিশ্বকাপ খেলতে চান সাকিব আল হাসান

৩১ মে ২০২৪, ০৪:৫৫ PM , আপডেট: ০২ আগস্ট ২০২৫, ০৩:২৮ PM
সাকিব আল হাসান

সাকিব আল হাসান © সংগৃহীত

সাকিব আল হাসান ২০০৭ সাল থেকে যতগুলো টি-টোয়েন্টি বিশ্বকাপ হয়েছে, সবগুলোতেই খেলেছেন। এবার নবম বিশ্বকাপে খেলতে যাচ্ছেন বাংলাদেশের অলরাউন্ডার। এখানেই শেষ করতে চান না তিনি। আরও একটি বিশ্বকাপে অংশ নেওয়ার আশা দেশের সেরা এই ক্রিকেটারের।

বিসিবির প্রচারিত এক ভিডিওতে তিনি বলেছেন, ‘প্রথম বিশ্বকাপ থেকে শুরু করে এ পর্যন্ত যতগুলো টি-টোয়েন্টি বিশ্বকাপ হলো সবগুলোতেই অংশ নিতে পেরেছি। আমার জন্য এটা গর্বের ও আনন্দের। একই সময়ে যেহেতু দেশের প্রতিনিধিত্ব করছি, অনেক ভালো লাগার একটা জায়গা আছে।'

বাঁহাতি স্পিনার আশা করছেন আরও একটি বিশ্বকাপে খেলার, ‘সম্ভবত সবগুলোতে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা মাত্র দুজন খেলোয়াড় আমি এবং রোহিত শর্মাই। আশা করবো আরও একটি বিশ্বকাপ যেন খেলতে পারি। তার আগে এই বিশ্বকাপে পারফরম্যান্সটা যেন ভালো থাকে। বাংলাদেশ যেন অন্যান্য যে কোনও টি-টোয়েন্টি বিশ্বকাপের চেয়ে ভালো ফল করতে পারে।’

আগের আটটি বিশ্বকাপের সবকটিতে অংশ নিয়েছেন সাকিব। টুর্নামেন্টের ইতিহাসে সর্বোচ্চ উইকেটের মালিক তিনি। ১৮.৬৩ গড় ও ৬.৭৮ ইকোনমিতে ৩৬ ম্যাচে তার শিকার ৪৭ উইকেট। আর মাত্র তিনটি উইকেট পেলেই ইতিহাসের প্রথম বোলার হিসেবে ২০ ওভারের বিশ্ব আসরে উইকেটের 'ফিফটি' হবে তার।

গাড়ি পার্কিং নিয়ে বিরোধ, এসআইকে পিটিয়ে হত্যা
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
কুবি শাখা ছাত্রশক্তির নেতৃত্ব নিলয়-নাজিফা
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
মুরগির খোঁয়াড়ের মাটির নিচে ১২২ পুরিয়া গাঁজা, গ্রেপ্তার নারী
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
মাদক ব্যবসায়ীকে নিয়ে ফেসবুক পোস্ট, শিক্ষকের উপর ‎হামলার অভি…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তি ও ব্যঙ্গচিত্র, ৬ জনের …
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
স্বর্ণ চোরাচালানের অভিযোগে উপজেলা যুবদল সদস্য-সচিবসহ গ্রেপ্…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬