ওয়ালটন-বিএসপিএ স্পোর্টস কার্নিভালের পুরস্কার বিতরণ

২৬ মে ২০২৪, ০৭:৫০ PM , আপডেট: ০২ আগস্ট ২০২৫, ০৩:৩১ PM

© সংগৃহীত

‘ওয়ালটন-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল-২০২৪’ আজ রবিবার (২৬ মে) সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয়েছে। সমাপনী দিনে বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয় পুরস্কার এবং উপহার। প্রতিবারের মতো এবারও সেরা খেলোয়াড়দের মধ্য থেকে বেছে নেওয়া হয়েছে বিএসপিএ স্পোর্টস ম্যান অব দ্য ইয়ার-২০২৪। এই পুরস্কার জিতেছেন দৈনিক স্পষ্টবাদীর মজিবুর রহমান। তার হাতে তুলে দেওয়া হয় আব্দুল মান্নান লাডু ট্রফি ও অর্থ পুরস্কার। প্রথম রানারআপ হয়েছেন দৈনিক খবরের কাগজের মাহমুদুন্নবী চঞ্চল এবং দ্বিতীয় রানারআপ হয়েছেন দৈনিক জনকণ্ঠের রুমেল খান।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর এফ.এম. ইকবাল-বিন আনোয়ার (ডন) ও সিনিয়র ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর রবিউল ইসলাম মিলটন। এছাড়া আরও উপস্থিত ছিলেন জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত ফুটবলার আব্দুল গাফফার ও জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মিনহাজুল আবেদিন নান্নু। বিএসপিএ সভাপতি রেজওয়ান উজ জামান রাজীব সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এফএম ইকবাল বিন আনোয়ার (ডন) বলেন, ‘আমরা ৭ বছর ধরে এই আয়োজনের সঙ্গে আছি। বিএসপিএর সঙ্গে ক্রীড়া উৎসব প্রথমে শুরু করি আমরা। এরপর বিএসজেএ, বিএসজেসি, ক্র্যাব, ফটো জার্নালিস্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ), ডিআরইউ ও প্রেসক্লাবের ক্রীড়া উৎসবেও আমরা পৃষ্ঠপোষকতা করেছি। আমরা চেষ্টা করছি আমাদের এই ধারাবাহিকতা অব্যাহত রাখতে।’

রবিউল ইসলাম মিলটন বলেন, ‘আমরা আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি যে, এরকম একটি কার্নিভালে ওয়ালটনকে পাশে রাখার জন্য। সাত বছর ধরে আমরা এই আয়োজনের সঙ্গে আছি। যারা এই কার্নিভালের বিভিন্ন ইভেন্টে অংশ নিয়েছেন তারা হয়তো এক সময় খেলতেন। কিন্তু জীবন ও জীবিকার তাগিদে কর্মজীবনে আমরা অনেকেই সেই খেলাধুলায় নিজেদের অব্যহত রাখতে পারি না। কিন্তু খেলাধুলার বাসনাটা থেকেই যায় আমাদের। আপনাদের যে সুপ্ত বাসনা ছিল খেলাধুলার সেটা এই কার্নিভালের মাধ্যমে প্রদর্শন করতে পেরেছেন। এমন আয়োজন করায় বিএসপিএকে আন্তরিক ধন্যবাদ জানাই। যারা এ বছর পুরস্কার জিতেছেন, বিজয়ী হয়েছেন, তাদেরকে তো ধন্যবাদ জানাই-ই। কারণ, আপনারা পুরস্কার পাবেন, ক্রেস্ট পাবেন। পাশাপাশি যারা অংশ নিয়েও বিজয়ী হতে পারেননি। তাদের জন্য শুভ কামনা জানাই। নিশ্চয়ই আগামী বছর আপনারাও জিতবেন।’

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম কমপ্লেক্সের বিভিন্ন ভেন্যুতে অনুষ্ঠিত এবারের স্পোর্টস কার্নিভালের ৭টি ডিসিপ্লিনের ১৩টি ইভেন্টে অংশ নেন বিএসপিএর শতাধিক সদস্য।

 
কাস্টমার সার্ভিস অফিসার নিয়োগ দেবে বেঙ্গল কমার্শিয়াল ব্যাং…
  • ১৫ মে ২০২৬
জুডিশিয়াল সার্ভিস কমিশনে বড় নিয়োগ, পদ ৯৬৮, আবেদন এইচএসসি-এ…
  • ১৫ মে ২০২৬
আওয়ামী লীগের কারণেই দেশের মানুষ পানির ন্যায্য হিস্যা থেকে ব…
  • ১৫ মে ২০২৬
চীন যাচ্ছে ডাকসুর ১৫ নেতা
  • ১৫ মে ২০২৬
ডেবিট-ক্রেডিট কার্ড নিয়ে সতর্কবার্তা বাংলাদেশ ব্যাংকের 
  • ১৫ মে ২০২৬
ইউএস-বাংলা এয়ারলাইনসে চাকরি, আবেদন ৩০ মে পর্যন্ত
  • ১৫ মে ২০২৬