টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ, স্কোয়াডে রয়েছেন লিটন

২৫ মে ২০২৪, ০৮:৪৮ PM , আপডেট: ০২ আগস্ট ২০২৫, ০৩:৩২ PM
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র ম্যাচের টস করা হচ্ছে

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র ম্যাচের টস করা হচ্ছে © ফাইল ছবি

যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। 

শনিবার বাংলাদেশ সময় রাত ৯টায় ম্যাচটি শুরু হবে। আইসিসি সহযোগী সদস্য দেশটির বিপক্ষে এবারই প্রথম স্বীকৃত আন্তর্জাতিক ম্যাচ খেলছে বাংলাদেশ।

সিরিজের প্রথম ম্যাচে তাওহিদ হৃদয়ের ৫৮ রানের পরও ১৫৩ রানের বেশি করতে পারেনি বাংলাদেশ। টার্গেট তাড়ায় ৩ বল হাতে রেখেই ৫ উইকেটের দাপুটে জয় পায় যুক্তরাষ্ট্র। দ্বিতীয় ম্যাচে মাত্র ৬ রানে হেরে যায় টাইগাররা। এই হারে সিরিজ জয়ের আনন্দে মাতে স্বাগতিক যুক্তরাষ্ট্র

বাংলাদেশ দল: তানজিদ তামিম, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহিদ হৃদয়, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলি অনিক, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলাম, মেহেদী হাসান, লিটন ও মোস্তাফিজুর রহমান।

কাস্টমার সার্ভিস অফিসার নিয়োগ দেবে বেঙ্গল কমার্শিয়াল ব্যাং…
  • ১৫ মে ২০২৬
জুডিশিয়াল সার্ভিস কমিশনে বড় নিয়োগ, পদ ৯৬৮, আবেদন এইচএসসি-এ…
  • ১৫ মে ২০২৬
আওয়ামী লীগের কারণেই দেশের মানুষ পানির ন্যায্য হিস্যা থেকে ব…
  • ১৫ মে ২০২৬
চীন যাচ্ছে ডাকসুর ১৫ নেতা
  • ১৫ মে ২০২৬
ডেবিট-ক্রেডিট কার্ড নিয়ে সতর্কবার্তা বাংলাদেশ ব্যাংকের 
  • ১৫ মে ২০২৬
ইউএস-বাংলা এয়ারলাইনসে চাকরি, আবেদন ৩০ মে পর্যন্ত
  • ১৫ মে ২০২৬