ইবিতে আন্ত:বিভাগ ফুটবলে চ্যাম্পিয়ন ইংরেজি বিভাগ

১০ অক্টোবর ২০১৮, ০৫:৫৩ PM

© টিডিসি ফটো

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) আন্ত:বিভাগ ফুটবল প্রতিযোগিতার ফাইনাল পর্ব অনুষ্ঠিত হয়েছে। খেলায় বিশ্ববিদ্যালয় লোক প্রশাসন বিভাগকে ০-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌবর অর্জন করেছে ইংরেজি বিভাগ।  বুধবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ফুটবল মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

খেলা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এসময় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারী, উপ উপাচার্য অধ্যাপক ড. এম শাহিনুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা, শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক ড. সোহেল প্রমুখ।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারী বলেন, ‘বর্তমান প্রশাসনের সময়ে ইসলামী বিশ্ববিদ্যালয় খেলাধুলা, সাংস্কৃতিক প্রতিযোগীতা ও পড়াশুনায় দূর্দান্ত প্রতাপে সামনের দিকে এগিয়ে যাচ্ছে যা দেশের মধ্যে অনুষ্ঠিত বিভিন্ন অনুষ্ঠানে সরকার প্রধানের মুখেও উচ্চারিত হচ্ছে। আমরা যার যার অবস্থান থেকে কাজ করলে এই বিশ্ববিদ্যালয়টি এক সময় কাংখিত লক্ষের দিকে এগিয়ে যাবে।’

এসময় তিনি দেশের বাইরে অনুষ্ঠিত খেলাধুলায় বিশ্ববিদ্যালয়ের এলামনাইদের সম্পৃকর্তার উপর গুরূত্বারোপ করেন।

স্বাস্থ্যখাতে দ্বিগুণ বরাদ্দ: ২০২৬-২৭ অর্থবছরের বাজেটকে স্ব…
  • ১২ জুন ২০২৬
পে স্কেল বাস্তবায়ন কেন জরুরি, জানালেন অর্থমন্ত্রী
  • ১২ জুন ২০২৬
শিক্ষা বাজেট অস্পষ্ট, বাস্তবায়নের সুনির্দিষ্ট পরিকল্পনা নেই…
  • ১২ জুন ২০২৬
অন্য বিশ্ববিদ্যালয় থেকে প্রো-ভিসি নিয়োগ, প্রতিবাদ জানিয়ে প্…
  • ১২ জুন ২০২৬
ময়লার ভাগাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার
  • ১২ জুন ২০২৬
স্বাস্থ্য সুরক্ষা আইন প্রণয়নে কমিটি, ২০ কার্যদিবসের মধ্যে খ…
  • ১২ জুন ২০২৬
×