দক্ষতায় নয়, মানসিকতায় সমস্যা: শান্ত

২৪ মে ২০২৪, ১২:০০ PM , আপডেট: ০২ আগস্ট ২০২৫, ০৩:৩৩ PM
নাজমুল হোসেন শান্ত

নাজমুল হোসেন শান্ত © সংগৃহীত

পরপর দুই ম্যাচ ব্যর্থতায় ব্যাটসম্যানদের দক্ষতায় ঘাটতি দেখছেন না নাজমুল হোসেন শান্ত। যুক্তরাষ্ট্রের কাছে লজ্জাজনক সিরিজ হারের পর বাংলাদেশ অধিনায়ক বললেন, আমাদের সমস্যা দক্ষতায় নয়, মানসিকতায়।

হিউস্টনে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৬ রানে হারে বাংলাদেশ। তিন ম্যাচের সিরিজ এক ম্যাচ হাতে রেখেই জিতে নেয় যুক্তরাষ্ট্র। টেস্ট খেলুড়ে কোনো দেশের বিপক্ষে এটি তাদের প্রথম সিরিজ জয়।

রান তাড়ায় পাওয়ার প্লেতে দুই ওপেনার তানজিদ হাসান ও সৌম্য সরকারকে হারানোর পর তাওহিদ হৃদয় ও সাকিব আল হাসানের ব্যাটে জয়ের পথেই ছিল বাংলাদেশ। এরপর নিয়মিত উইকেট হারিয়ে পথ হারায় দল। যুক্তরাষ্ট্রকে ১৪৪ রানে আটকেও জিততে না পারার দায় তাই ব্যাটসম্যানদের দেন শান্ত।

 টাইগার অধিনায়ক বলেন, ‘মাঝের ওভারগুলোতে আমরা নিয়মিত উইকেট হারিয়েছি। হারের এটাই প্রধান কারণ।’

পরের ম্যাচে ঘুরে দাঁড়ানোর আশা ব্যক্ত করে শান্ত বলেন, ‘আমার মনে হয় সমস্যাটা দক্ষতায় নয়। আমাদের মানসিকতায় বদল আনতে হবে। শেষ দুই ম্যাচে আমরা ভালো করতে পারিনি।’

গাড়ি পার্কিং নিয়ে বিরোধ, এসআইকে পিটিয়ে হত্যা
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
কুবি শাখা ছাত্রশক্তির নেতৃত্ব নিলয়-নাজিফা
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
মুরগির খোঁয়াড়ের মাটির নিচে ১২২ পুরিয়া গাঁজা, গ্রেপ্তার নারী
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
মাদক ব্যবসায়ীকে নিয়ে ফেসবুক পোস্ট, শিক্ষকের উপর ‎হামলার অভি…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তি ও ব্যঙ্গচিত্র, ৬ জনের …
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
স্বর্ণ চোরাচালানের অভিযোগে উপজেলা যুবদল সদস্য-সচিবসহ গ্রেপ্…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬