ঢাকা ক্লাব ন্যাশনাল স্নুকার টিম চ্যাম্পিয়নশিপ শুরু

০৬ অক্টোবর ২০১৮, ০৯:২৫ PM

© টিডিসি ফটো

শুরু হয়ে গেল ঢাকা ক্লাব ন্যাশনাল স্নুকার টিম চ্যাম্পিয়শিপ। বাংলাদেশ বিলিয়ার্ড অ্যান্ড স্নুকার ফেডারেশনকে (বিবিএসএফ) সঙ্গে নিয়ে জাতীয় পর্যায়ে এই টুর্নামেন্টের আয়োজন করেছে ঢাকা ক্লাব। এ উপলক্ষে শনিবার ঢাকা ক্লাবে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। বেক্সিমকো গ্রুপ এবারের টুর্নামেন্টের টাইটেল স্পন্সর।
সংবাদ সম্মেলনে ক্লাবটির এক্সিকিউটিভ কমিটির মেম্বার ও ক্লাবের মেম্বার ইন চার্জ অব বিলিয়ার্ড অ্যান্ড স্নুকার ড. মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, প্রথমবারের মত ঢাকা ক্লাবে নতুন ফরম্যাটে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে। তিনি বলেন, বিবিএসএফ’র সাথে একতাবদ্ধ সারাদেশের ১৬টি ক্লাব এ টুর্নামেন্টে অংশ নিবে।

এ সময় উপস্থিত ছিলেন ক্লাবের বিলিয়ার্ড ও স্নুকারের আহ্বায়ক আশফারুল ইসলাম, টুর্নামেন্টের প্রধান (অপারেশন্স) এ এ ইব্রাহিম (কাজু), বাংলাদেশ বিলিয়ার্ডস অ্যান্ড স্নুকার ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈয়দ মাহবুব এবং ইমপ্যাক্ট পিআরের প্রধান নির্বাহী সাবরিনা জামান।
মোহাম্মদ জহিরুল ইসলাম আরো বলেন, দেশের স্নুকারদের এক ছাদের নিচে আনতে পেরে আমরা আনন্দিত। ঢাকা শহরে যেখানে খেলাধুলা করার পর্যাপ্ত ব্যবস্থা নেই সেখানে এমন একটা টুর্নামেন্টের আয়োজন করা সত্যিই অন্যরকম কিছু। আগামী দিনগুলোতেও এই ধারা অব্যাহত থাকবে।
এ এ ইব্রাহিম (কাজু) বলেন, বাংলাদেশ খেলাধুলায় দুর্বার গতিতে এগিয়ে চলছে। সারাবিশ্ব আমাদের খেলার প্রশংসা করছে। আমরা স্নুকারকে আরো জনপ্রিয় খেলা হিসেবে পরিচিত করতে চাই। তাই আগামীতে এ উদ্যোগকে আরো সামনে নিয়ে যেতে চাই।

১১ অক্টোবর সমাপ্ত হতে যাওয়া ছয়দিন ব্যাপী এই টুর্নামেন্ট। চ্যাম্পিয়ন দল পাবে ট্রফিসহ এক লক্ষ টাকা, রানার্স-আপ ৫০ হাজার এবং সেমিফাইনাল থেকে বাদ পড়ারা পাবে ২৫ হাজার টাকা করে। এবারের টুর্নামেন্ট ঢাকা ক্লাব ও বিবিএসএফ এর সাবেক সভাপতি আফজাল রহমান সিনহাকে (কায়সার) উৎসর্গ করা হয়। টুর্নামেন্ট উদ্বোধনের আগে তার স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

কুপ্রস্তাবে রাজি না হওয়ায় গৃহবধূ ও সন্তানদের নির্যাতন, ঘরবা…
  • ১২ জুন ২০২৬
ডলারের চাপে কাঁপছে এশিয়ার মুদ্রা, ‘অফশোর যুদ্ধ’ ঠেকাতে মরিয়…
  • ১২ জুন ২০২৬
বিশ্বকাপে লাল কার্ড পেলে খেলোয়াড়দের যে শাস্তির নিয়ম করেছে ফ…
  • ১২ জুন ২০২৬
৯ উন্নয়ন কর্তৃপক্ষে নতুন চেয়ারম্যান নিয়োগ দিয়েছে সরকার
  • ১২ জুন ২০২৬
বাংলাদেশ সিরিজের স্কোয়াডে পরিবর্তন আনল অস্ট্রেলিয়া
  • ১২ জুন ২০২৬
শিক্ষার্থীদের ব্যবসায়িক দক্ষতা বিকাশে ‘বিজনেশন ৩.০’ চালু ক…
  • ১২ জুন ২০২৬
×