টস হেরে ব্যাটিংয়ে চেন্নাই, দলে আছেন মুস্তাফিজ

২৩ এপ্রিল ২০২৪, ০৮:৪৪ PM , আপডেট: ০৬ আগস্ট ২০২৫, ১২:১২ PM

© সংগৃহীত

ঘরের মাঠে লখনৌ সুপার জায়ান্টসের বিপক্ষে টস হেরে ব্যাটিং করছে চেন্নাই সুপার কিংস। মোস্তাফিজ এই ম্যাচেও যথারীতি চেন্নাই একাদশে জায়গা পেয়েছেন। তার সঙ্গে পেস আক্রমণে থাকছেন মাথিশা পাথিরানাও।

মঙ্গলবার (২৩ এপ্রিল) চেন্নাইয়ের চিদাম্বরাম স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়েছে বাংলাদেশ সময় রাত ৮টায়। শেষ খবর পাওয়া পর্যন্ত ৯ ওভারে ২ উইকেট হারিয়ে চেন্নাইয়ের সংগ্রহ ৭৪ রান।

সবশেষ ম্যাচে লখনৌর কাছেই বড় ব্যবধানে হেরেছিল চেন্নাই সুপার কিংস। প্রতিশোধের ম্যাচে একাদশে এক পরিবর্তন করেছে চেন্নাই। রাচিন রবীন্দ্রর জায়গায় একাদশে ফেরানো হয়েছে ড্যারিল মিচেলকে। অন্যদিকে, অপরিবর্তিত দল নিয়েই মাঠে নামছে লখনৌ। 

চেন্নাই একাদশ
ড্যারিল মিচেল, ঋতুরাজ গায়কোয়াড় (অধিনায়ক), আজিঙ্কা রাহানে, শিবাম দুবে, মঈন আলি, রবীন্দ্র জাদেজা, এমএস ধোনি (উইকেটরক্ষক), দীপক চাহার, তুষার দেশপান্ডে, মুস্তাফিজুর রহমান ও মাথিশা পাথিরানা।

লখনৌ একাদশ
কুইন্টন ডি কক, লোকেশ রাহুল (অধিনায়ক), মার্কাস স্টয়নিস, দীপক হুদা, নিকোলাস পুরান, আয়ুশ বাদোনি, ক্রুনাল পান্ডিয়া, ম্যাট হেনরি, রবি বিষ্ণুই, মহসিন খান, যশ ঠাকুর।

ট্যাগ: আইপিএল
কোরবানির ঈদে ৯ দিনের ছুটিতে যাচ্ছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল…
  • ১৫ মে ২০২৬
আওয়ামী মন্ত্রীর জানাজায় ‘জয় বাংলা’ স্লোগান, গ্রেফতার ১৯ 
  • ১৫ মে ২০২৬
মশার উপদ্রবে ডিআইইউ ক্যাম্পাস যেন এক ‘রক্তদান কেন্দ্র’
  • ১৫ মে ২০২৬
শাহবাগে জুলাই স্মৃতিস্তম্ভে ‘জুতার মালা’, সরিয়ে দিল জনতা 
  • ১৫ মে ২০২৬
যশোরে শিক্ষাপ্রতিষ্ঠানে নম্বর-প্রশংসাপত্র প্রদানের নামে বাণ…
  • ১৫ মে ২০২৬
২২ মাস বেতন নেই, কর্মবিরতিতে সরকারি ইউনানী-আয়ুর্বেদিক কলেজে…
  • ১৫ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081