ওমরাহ পালনে সৌদিতে সাকিব আল হাসান

০৭ এপ্রিল ২০২৪, ০৮:৫৭ AM , আপডেট: ০৭ আগস্ট ২০২৫, ১২:০১ PM
ওমরাহ পালনে সৌদিতে সাকিব আল হাসান

ওমরাহ পালনে সৌদিতে সাকিব আল হাসান © সংগৃহীত

বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার ও সংসদ সদস্য সাকিব আল হাসান ওমরাহ পালন করতে সৌদি আরবে গেছেন। ওমরাহ পালন শেষে সাকিবের আগামীকাল ৮ এপ্রিল দেশে ফেরার কথা রয়েছে।  

দীর্ঘদিন পর শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রাম টেস্ট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেন সাকিব। জাতীয় দলের হয়ে টেস্টে ফেরার আগে ডিপিএলে কয়েকটি ম্যাচ খেলেছেন তিনি। টেস্ট শেষে আবারও ডিপিএলে যোগ দেয়ার কথা ছিল তার। 

পবিত্র ওমরাহ পালনে সৌদি গেলেন সাকিব

তবে ওমরাহ’র কারণে প্রাইম ব্যাংকের বিপক্ষে ম্যাচে খেলতে না পারলেও ঈদের ছুটির পর আবার ডিপিএলে দেখা যেতে পারে তাকে। ঈদের ছুটির পর ১৫ এপ্রিল থেকে শুরু হবে ডিপিএল।  

কর্মকর্তা-কর্মচারী নিয়োগে বিজ্ঞপ্তি বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ…
  • ২০ অক্টোবর ২০২৬
ইন্টার্নশিপ করুন জাতিসংঘ বিশ্ববিদ্যালয়ে, আবেদন ১ নভেম্বর পর…
  • ২০ অক্টোবর ২০২৬
পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুই পক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী
  • ২০ অক্টোবর ২০২৬
২২ বলের ফিফটিতে ভাঙলেন ১১ বছরের রেকর্ড
  • ২০ অক্টোবর ২০২৬
এইচএসসি পরীক্ষার ফল দেখবেন যে ৩ উপায়ে
  • ২০ অক্টোবর ২০২৬
যে ভুলে বাতিল হবে এনআইডির আবেদন
  • ২০ অক্টোবর ২০২৬