দুর্বল প্রতিপক্ষের বিরুদ্ধে সহজ জয় আর্জেন্টিনার

২৭ মার্চ ২০২৪, ১১:০১ AM , আপডেট: ০৭ আগস্ট ২০২৫, ১২:২৭ PM
দুর্বল প্রতিপক্ষের বিরুদ্ধে সহজ জয় আর্জেন্টিনার

দুর্বল প্রতিপক্ষের বিরুদ্ধে সহজ জয় আর্জেন্টিনার © সংগৃহীত

আন্তর্জাতিক ফ্রেন্ডলি ম্যাচে তুলনামূলক দুর্বল প্রতিপক্ষ কোস্টারিকার বিপক্ষে সহজ জয় তুলে নিয়েছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। বুধবার যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলস মেমোরিয়াল কলিসিয়ামে বিশ্বচ্যাম্পিয়নদের কাছে ৩-১ গোলে হেরে যায় ফিফা র‌্যাংকিংয়ে ৫৪তম দল কোস্টারিকা।

ম্যাচের প্রথমার্ধে গোল হজম করে পিছিয়ে পড়ে আর্জেন্টিনা। বিশ্বচ্যাম্পিয়নদের রক্ষণভাগের খেলোয়াড়দের বাজে পারফরম্যান্সের সুযোগে লিড নিয়ে বিরতিতে যায় কোস্টারিকা। তবে দ্বিতীয়ার্ধে ম্যাচে ফিরে পরপর গোল করে এগিয়ে যায় ডিমারিয়ারা।

ম্যাচের ৫২ মিনিটে ফ্রি কিক থেকে চোখধাঁধানো শটে গোল করে আর্জেন্টিনাকে ১-১ সমতায় ফেরান ডি মারিয়া। এর ৪ মিনিট পর ম্যাক অ্যালিস্টারের গোল। এই গোলটি ছিল নাটকীয়। দুইজনের হেডের পর শেষ হেড দিয়ে গোল করেন অ্যালিস্টার।

কোস্টারিকার কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন লাউতারো মার্টিনেজ। ৭৭ মিনিটে রদ্রিগো ডি পলের অ্যাসিস্টে ডান পায়ের দারুণ শটে গোল করেন তিনি। এদিন ইনজুরির কারণে আর্জেন্টিনার হয়ে খেলতে পারেননি লিওনেল মেসি।

ম্যাচে গোল অবশ্য আর্জেন্টিনা আরও একটা পেতে পারতো। নিকোলাস গঞ্জালেজ কোস্টারিকার গোলরক্ষক কেইলার নাভাসকেও পরাস্ত করেছেন। বল জালেই যাচ্ছিল। কিন্তু শেষ সময়ে গোললাইন থেকে তা ক্লিয়ার করেন কোস্টারিকার ডিফেন্ডার।

জীবিত মাকে মৃত দেখিয়ে জমি বিক্রির অভিযোগ
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
মাদ্রাসা শিক্ষক বদলি আবেদনের সময় বাড়ানো নিয়ে যা বললেন ডিজি
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
প্রতারণার মামলায় বিদিশা সিদ্দিকের জামিন
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
বিইউপি শিক্ষার্থী তাহমিদ আর নেই
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
ষড়যন্ত্র সম্পর্কে প্রধানমন্ত্রীকে সতর্ক করলেন মির্জা আব্বাস
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
সালমান শাহর মৃত্যুর ৩০ বছর আজ, এখনো কাটেনি রহস্যের জট
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9