সেনাবাহিনীর ট্রেনিং নেবেন পাকিস্তানের যে ২৯ ক্রিকেটার

২৫ মার্চ ২০২৪, ০৩:২৯ PM , আপডেট: ০৭ আগস্ট ২০২৫, ১২:২৮ PM
পাকিস্তান ক্রিকটে দল

পাকিস্তান ক্রিকটে দল © সংগৃহীত

পাকিস্তানের ক্রিকেটারদের ফিটনেস নিয়ে বিভিন্ন সময় আলোচনা সমালোচনা হয়। তাই প্লেয়ারদের ফিটনেস নিয়ে হার্ডলাইনে যাচ্ছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান হিসেবে নতুন দায়িত্ব নেওয়া মহসিন নাকভী। এরই ধারাবাহিকতায় তিনি ঘোষণা দিয়েছিলেন, ক্রিকেটারদের ফিটনেস বাড়াতে সেনাবাহিনীর তত্ত্বাবধায়নে প্রশিক্ষণের ব্যবস্থা করেছে বোর্ড।

এবার সেনাবাহিনীতে ফিটনেস ট্রেনিংয়ের জন্য ২৯ জন ক্রিকেটারের নামের তালিকাও প্রকাশ করা করেছে পিসিবি। আগামী ২৫ মার্চ থেকে ৮ এপ্রিল পর্যন্ত কাকুল সেনাবাহিনী ক্যাম্পে প্রশিক্ষণ নেবেন তারা। টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখে এই প্রশিক্ষণের আয়োজন করেছে দেশটির ক্রিকেট বোর্ড।

এর আগে ২০১৬ সালে মিসবাহ উল হক অধিনায়ক থাকাকালীন একবার কাকুলে সেনাবাহিনীর সঙ্গে প্রশিক্ষণ নিয়েছিলেন পাকিস্তানের ক্রিকেটাররা। সেবার ইংল্যান্ডে গিয়ে তাদের বিপক্ষে ২-২ এ টেস্ট সিরিজ ড্র করেছিল দলটি।

যে ২৯ ক্রিকেটারকে ট্রেনিংয়ে পাঠাচ্ছে পাকিস্তান
বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, সাইম আইয়ুব, ফখর জামান, সাহেবজাদা ফারহান, হাসিবুল্লাহ, সৌদ শাকিল, উসমান খান, মোহাম্মদ হারিস, সালমান আলি আগা, আজম খান, ইফতিখার আহমেদ, ইরফান খান, শাদাব খান, ইমাদ ওয়াসিম, উসামা মীর, মোহাম্মদ নেওয়াজ, মেহরান মুমতাজ, আবরার আহমেদ, শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ, মোহাম্মদ আব্বাস আফ্রিদি, হাসান আলী, মোহাম্মদ আলী, জামান খান, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, আমির জামাল, হারিস রউফ ও মোহাম্মদ আমির।

জীবিত মাকে মৃত দেখিয়ে জমি বিক্রির অভিযোগ
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
মাদ্রাসা শিক্ষক বদলি আবেদনের সময় বাড়ানো নিয়ে যা বললেন ডিজি
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
প্রতারণার মামলায় বিদিশা সিদ্দিকের জামিন
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
বিইউপি শিক্ষার্থী তাহমিদ আর নেই
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
ষড়যন্ত্র সম্পর্কে প্রধানমন্ত্রীকে সতর্ক করলেন মির্জা আব্বাস
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
সালমান শাহর মৃত্যুর ৩০ বছর আজ, এখনো কাটেনি রহস্যের জট
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9