মোস্তাফিজকে ব্যবহারে রুতুরাজের ভূমিকার প্রশংসায় গাভাস্কার

২৪ মার্চ ২০২৪, ০৯:৫৬ AM , আপডেট: ০৭ আগস্ট ২০২৫, ১২:২৯ PM
আইপিএলে চেন্নাইয়ের হয়ে প্রথম ম্যাচেই চার উইকেট নিয়েছেন মোস্তাফিজুর রহমান

আইপিএলে চেন্নাইয়ের হয়ে প্রথম ম্যাচেই চার উইকেট নিয়েছেন মোস্তাফিজুর রহমান © ইন্টারনেট

আইপিএলে চেন্নাইয়ের হয়ে মোস্তাফিজুর রহমান শুরুর ম্যাচেই চার উইকেট নিয়েছেন। এ জন্য অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়ের প্রশংসা করেছেন কিংবদন্তি সুনীল গাভাস্কার। উদ্বোধনী ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে ৬ উইকেটে হারিয়েছে চেন্নাই। এ ম্যাচে রুতুরাজ বোলারদের যেভাবে ব্যবহার করেছেন, তাতে প্রশংসা ঝরেছে গাভাস্কারের কণ্ঠে। বিশেষ করে মোস্তাফিজকে যেভাবে ব্যবহার করেছেন, তার প্রশংসা করেছেন তিনি।

চেন্নাইয়ে মোস্তাফিজের অভিষেষে বোলিং ফিগার ছিল ৪ ওভারে ২৯ রান দিয়ে ৪ উইকেট। প্রথম ওভারে ৪ রানে নেন ২ উইকেট। দ্বিতীয় ওভারে ৩ রানে নেন ২ উইকেট। এরপর আর উইকেট পাননি। উইকেটগুলোও ছিল ফাফ ডু প্লেসি, রজত পাতিদার, বিরাট কোহলি ও ক্যামেরন গ্রিনের।

বেঙ্গালুরু আগে ব্যাটিংয়ে নেমে চার ওভারে বিনা উইকেটে ৩৭ রান করেছিল। পঞ্চম ওভারে মোস্তাফিজ ডু প্লেসি ও পাতিদারকে তুলে নেন। ৬ ওভার পর আবার তাকে বোলিংয়ে আনেন রুতুরাজ। 

নতুন অধিনায়ক হিসেবে প্রথম ম্যাচেই আস্থার দারুণ প্রতিদান দেন রুতুরাজ। এ কটি টিভি চ্যানেলে গাভাস্কার বলেন, রুতুরাজের নজর কাড়ার মতো ব্যাপার হলো বোলিং পাল্টানো। মোস্তাফিজকে যেভাবে ঘুরিয়ে-ফিরিয়ে ব্যবহার করেছে, তা অসাধারণ ব্যাপার।

আরো পড়ুন: 'বিস্ময়বালক' এন্দরিকের গোলে ইংল্যান্ডেকে কাঁদিয়ে ব্রাজিলের জয়

১১ ওভারে ৩ উইকেটে ৭৬ রান তুলে ফেলেছিল বেঙ্গালুরু। তবে মোস্তাফিজ ১২তম ওভারে কোহলি ও গ্রিনকে তুলে নেওয়ার পর চাপে পড়ে তারা। ১৭তম ওভারে দেন ৭ রান দেন। তবে শেষ ওভারে দিয়েছেন ১৬ রান।

ধোনিও ম্যাচে রুতুরাজকে সাহায্য করেছেন। এ বিষয়ে গাভাস্কার বলেছেন, পরামর্শ দেওয়ার জন্য ধোনিকে তার আশপাশে দেখছি আমরা। ধোনির মতো সফল ও অভিজ্ঞ কারও সাহায্য পরিস্থিতি পাল্টে দেয় বলে মনে করেন তিনি।

জীবিত মাকে মৃত দেখিয়ে জমি বিক্রির অভিযোগ
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
মাদ্রাসা শিক্ষক বদলি আবেদনের সময় বাড়ানো নিয়ে যা বললেন ডিজি
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
প্রতারণার মামলায় বিদিশা সিদ্দিকের জামিন
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
বিইউপি শিক্ষার্থী তাহমিদ আর নেই
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
ষড়যন্ত্র সম্পর্কে প্রধানমন্ত্রীকে সতর্ক করলেন মির্জা আব্বাস
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
সালমান শাহর মৃত্যুর ৩০ বছর আজ, এখনো কাটেনি রহস্যের জট
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9