ঢাকায় এসে পৌঁছেছে ফিলিস্তিন ফুটবল দল

২৩ মার্চ ২০২৪, ০১:৫৬ PM , আপডেট: ০৭ আগস্ট ২০২৫, ১২:৩০ PM
ফিলিস্তিন ফুটবল দল

ফিলিস্তিন ফুটবল দল © সংগৃহীত

বিশ্বকাপ ও এশিয়ান কাপের যৌথ বাছাইয়ে বাংলাদেশের বিপক্ষে ফিরতি লেগ খেলতে আজ শনিবার সকালে ঢাকায় এসেছে ফিলিস্তিন ফুটবল দল। কুয়েতের জাবের আল আহমাদ স্টেডিয়ামে বিশ্বকাপ এবং এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে ফিলিস্তিন ৫-০ গোলে বাংলাদেশকে হারিয়ে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দেয় দলটি।

এর আগেই শুক্রবার রাতে ঢাকায় ফেরে বাংলাদেশ ফুটবল দল। বাংলাদেশ-ফিলিস্তিন ফিরতি ম্যাচ ঢাকায় অনুষ্ঠিত হবে আগামী ২৬ মার্চ। সফরকারী দল ফিলিস্তিন ম্যাচের আগের দিন অনুশীলনের সুযোগ পাবে ম্যাচ ভেন্যুতে। আগামীকাল অন্য কোনো ভেন্যুতে অনুশীলন করবে সফরকারী দল। 

ফিলিস্তিন শক্তিশালী দল। তাদের বিপক্ষে পারবে না বাংলাদেশ, বড় ব্যবধানে হারবে, সেটা আগেই অনুমিত ছিল। তারপরও কুয়েতের মাঠে হওয়া খেলা যারা দেখেছেন তাদের চোখে আশা জাগিয়েছিল বাংলাদেশ। প্রথম ৪২ মিনিট পর্যন্ত অন্তত তিন বার বাংলাদেশের গোলরক্ষক মিতুল মারমাকে একা পেয়েও বাইরে মেরে সুযোগ নষ্ট করে ফিলিস্তিন। এরই ফাঁকে বাংলাদেশ অন্তত দুই বার গোলের সুযোগ পেয়েও ব্যর্থ হয়েছে।

বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশ তিন ম্যাচে মাত্র এক পয়েন্ট পেয়েছে। কিংস অ্যারেনায় লেবাননের বিপক্ষে ড্র করেছিলেন জামালরা। কিংস অ্যারেনায় জাতীয় ফুটবল দল এখনো কোনো ম্যাচে অপরাজিত হয়নি।

জীবিত মাকে মৃত দেখিয়ে জমি বিক্রির অভিযোগ
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
মাদ্রাসা শিক্ষক বদলি আবেদনের সময় বাড়ানো নিয়ে যা বললেন ডিজি
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
প্রতারণার মামলায় বিদিশা সিদ্দিকের জামিন
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
বিইউপি শিক্ষার্থী তাহমিদ আর নেই
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
ষড়যন্ত্র সম্পর্কে প্রধানমন্ত্রীকে সতর্ক করলেন মির্জা আব্বাস
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
সালমান শাহর মৃত্যুর ৩০ বছর আজ, এখনো কাটেনি রহস্যের জট
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9