জরিমানার ঝুঁকি নিয়ে মদ কোম্পানির লোগো ছাড়াই মাঠে মোস্তাফিজ

২৩ মার্চ ২০২৪, ১০:০৭ AM , আপডেট: ০৭ আগস্ট ২০২৫, ১২:৩০ PM
মোস্তাফিজুর রহমান ও মহেন্দ্র সিং ধোনি

মোস্তাফিজুর রহমান ও মহেন্দ্র সিং ধোনি © সংগৃহীত

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৭তম আসর শুরু হয়েছে গতকাল।  শুক্রবার (২২ মার্চ) রাতে চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হয় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালরু। বিধ্বংসী বোলিংয়ে ৪ উইকেট নিয়ে দুর্দান্ত পারফরম্যান্স ছাড়াও ম্যাচে অনন্য এক নজির গড়েছেন এই বাংলাদেশি ক্রিকেট তারকা মোস্তাফিজুর রহমান। জরিমানার ঝুঁকি নিয়ে জার্সিতে অ্যালকোহল কোম্পানির লোগো ছাড়াই মাঠে নামেন তিনি। 

ম্যাচে চেন্নাইয়ের একাদশে থাকা অন্যান্য ক্রিকেটারদের জার্সির হাতায় সেই মদ ব্র্যান্ডের লোগো থাকলেও সেটি দেখা যায়নি কাটার মাস্টারের জার্সিতে। যা নিয়ে রীতিমতো প্রশংসায় ভাসছেন বাংলাদেশি এই মুসলিম ক্রিকেটার।  আগেও ক্রিকেট বিশ্বে এরকম নজির দেখা গেছে। যে কাতারে ছিলেন হাশিম আমলা, মইন আলীসহ বিশ্বের নামকরা সব মুসলিম ক্রিকেটার। এবার সেই খাতায় নিজের নাম লেখালেন বাংলাদেশের মোস্তাফিজুর রহমান।

মূলত বিষয়টি হচ্ছে, ম্যাচে যারা বাঁহাতি রয়েছে তাদের জার্সির ডান হাতায় দেখা গেছে সেই লোগো। একইভাবে সিএসকের উইকেট কিপার ব্যাটার ধোনির বামহাতে ছিল সেই লোগো। কারণ, ধোনি ডানহাতি ব্যাটার। তাই, সে অনুযায়ী ফিজের ডান হাতেই অ্যালকোহল কোম্পানির সেই লোগো থাকার কথা ছিল।

তবে, জার্সিতে মদের ব্র্যান্ডের লোগো ছাড়া মাঠে নামার এ ঘটনায় জরিমানার মুখোমুখি হতে পারেন ফিজ। যদিও এ বিষয়ে তিনি সিএসকের ম্যানেজমেন্ট এর কাছ থেকে অনুমতি নিয়েছিলেন কিনা সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি।

এদিকে, উদ্বোধনী ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সে ১২০ ফ্যান্টাসি পয়েন্ট নিজের করে নিয়েছেন কাটার মাস্টার। ফলে, ফ্যান্টাসি প্লেয়ার অব দ্য ম্যাচের পুরস্কার ওঠে তার হাতে। আর ৪ ওভারে ২৯ রানের খরচায় বেঙ্গালুরুর মূল্যবান ৪টি উইকেট নেওয়ায় ম্যান অব দ্য ম্যাচের পুরস্কারও জিতে নেন ফিজ। 

ম্যাচে মোস্তাফিজের প্রথম শিকার ছিল বেঙ্গালুরুর অধিনায়ক ফাফ ডু প্লেসি। কাটারের কারিশমায় ডু প্লেসিকে রাচিন রবীন্দ্রর ক্যাচে পরিণত করেন দ্য ফিজ। ওভারের শেষ বলে ফেরান রজত পাতিদারকে। উইকেটকিপার মহেন্দ্র সিং ধোনির ক্যাচে পরিণত করে সাজঘরে পাঠান তাকে।

পরের ওভারে বল করতে এসেই ওপেনার বিরাট কোহলিকেও নিজের শিকারে পরিণত করেছেন বাংলাদেশি এই বোলার। তারপর একই ওভারে ক্যামেরুন গ্রিনকেও ফিরতে হয় ফিজের শিকার হয়ে।

বুয়েট শিক্ষার্থী সানি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
ঝালকাঠিতে ইয়াবাসহ চাল ব্যবসায়ী আটক
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
মাদ্রাসা শিক্ষকদের বদলিতে ফের গুগল ফরমে তথ্য দেওয়ার সুযোগ, …
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
গাজা অবরোধ ভাঙতে ফের সমুদ্রে ভাসছে ‘ফ্রিডম ফ্লোটিলা’
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
বিদেশে জাতীয় দলের খেলা দেখার সুযোগ পেলেন মেহেরপুরের শাহরিয…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
লক্ষ্মীপুরে আগুনে পুড়ে ছাই ১১ বসতঘর ও ৬ দোকান
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9