ইনজুরিতে স্কোয়াডের ১৩ ফুটবলার, ব্রাজিল শিবির যেন হাসপাতালে!

১৭ মার্চ ২০২৪, ১০:৫২ AM , আপডেট: ০৭ আগস্ট ২০২৫, ১২:৫১ PM
ব্রাজিল ফুটবল দল

ব্রাজিল ফুটবল দল © সংগৃহীত

কোপা আমেরিকার আগে চলতি মাসে দুইটি প্রীতি ম্যাচে মাঠে নামবে ব্রাজিল। সেই ম্যাচের আগে ব্রাজিল দল যেন পরিণত হয়েছে হাসপাতালে। একের পর এক ফুটবলার ছিটকে যাচ্ছেন চোটের কারণে।  এখন পর্যন্ত ইনজুরির কারণে মূল স্কোয়াডের চারজন ফুটবলার ছিটকে গেছে ব্রাজিলের। আর ৫০ জনের প্রাথমিক তালিকার ফুটবলারদের মধ্যে ১৩ জনই রয়েছেন ইনজুরিতে। 

আগে থেকেই ইনজুরিতে ছিলেন অ্যালিসন বেকার, স্কোয়াড ঘোষণার পর আরেক গোলরক্ষক এডারসন মোয়ারেসও চোটে পড়েন। একইভাবে স্কোয়াড থেকে ছিটকে গেছেন ডিফেন্ডার মার্কিনিয়োস ও ফরোয়ার্ড গ্যাব্রিয়েল মার্টিনেল্লিও। এবার সেই তালিকায় যুক্ত হলেন ক্যাসেমিরো। এমন অবস্থায় স্পেন, ইংল্যান্ডের ম্যাচের জন্য দল গঠন করাই যেন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে ব্রাজিলের কোচ দরিভাল জুনিয়রের জন্য। 

জানা যায়, ইনজুরির কারণে স্পেন এবং ইংল্যান্ডের বিপক্ষে দুই প্রীতি ম্যাচ খেলা হচ্ছে না ব্রাজিলের ক্যাসেমিরোর। ইনজুরি থেকে কিছুদিন আগে সুস্থ হয়ে রেড ডেভিলদের হয়ে মাঠেও নেমেছিলেন তিনি। তবে নতুন করে আবারও ইনজুরিতে পড়ায় আসন্ন দুই ম্যাচ খেলা হচ্ছে না তারকা এই ফুটবলারের। এক আনুষ্ঠানিক বিবৃতিতে ব্রাজিলের ফুটবল ফেডারেশন এই তথ্য নিশ্চিত করেছে।  

ক্যাসেমিরোর ইনজুরির তথ্য নিশ্চিত করে ব্রাজিল কোচ বলেন, ‘দুর্ভাগ্যবশত আমরা তাকেও পাচ্ছি না। তার জায়গায় পর্তুগিজ ক্লাব পোর্তোর হয়ে খেলা মিডফিল্ডার পেপেকে ডাকা হয়েছে। আমাদের টিম চিকিৎসক রদ্রিগো লাসমারের একটি প্রতিবেদন পেয়েছি যেখানে বলা হয়েছে জাতীয় দলের প্রাথমিক স্কোয়াডে থাকা ৫০ জনের মধ্যে ১৩ জনই ক্লাবের হয়ে খেলতে গিয়ে ইনজুরিতে রয়েছেন।’

উল্লেখ্য, ২৩ মার্চ ইংল্যান্ডের বিপক্ষে ও ২৬ মার্চ স্পেনের বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। 

ঝালকাঠিতে ইয়াবাসহ চাল ব্যবসায়ী আটক
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
মাদ্রাসা শিক্ষকদের বদলিতে ফের গুগল ফরমে তথ্য দেওয়ার সুযোগ, …
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
গাজা অবরোধ ভাঙতে ফের সমুদ্রে ভাসছে ‘ফ্রিডম ফ্লোটিলা’
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
বিদেশে জাতীয় দলের খেলা দেখার সুযোগ পেলেন মেহেরপুরের শাহরিয…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
লক্ষ্মীপুরে আগুনে পুড়ে ছাই ১১ বসতঘর ও ৬ দোকান
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
সামনে এনসিপি, পেছনে আওয়ামী লীগ, মাঝে খেলছে জামায়াত: রাশেদ খ…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9