লিটনকে বাদ দিয়ে তৃতীয় ওয়ানডের সম্ভাব্য একাদশ

১৬ মার্চ ২০২৪, ০৩:২০ PM , আপডেট: ০৭ আগস্ট ২০২৫, ১২:৫১ PM
ওয়ানডে সিরিজ

ওয়ানডে সিরিজ © সংগৃহীত

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে ৬ উইকেটের জয় পেয়েছিল বাংলাদেশ। তবে সিরিজের দ্বিতীয় ম্যাচে ৩ উইকেটের জয়ে ঘুরে দাঁড়িয়ে সমতায় ফিরেছে সফরকারীরা। ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচেই ব্যাট হাতে ব্যর্থতার পরিচয় দিয়েছেন ওপেনার লিটন দাস। দুইবারই রানের খাতা খোলার আগেই প্যাভিলিয়নে ফিরেছেন তিনি। এবার সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে থেকেই ছিটকে গেলেন ক্ল্যাসিক এই ব্যাটার।

মূলত স্কোয়াডে থাকা অন্য দুই ওপেনারকেও পরখ করে দেখতে চায় টিম ম্যানেজমেন্ট। আর শেষের দিকের বিষয়টি বিবেচনায় জাকেরকে স্কোয়াডে নেওয়া হয়েছে।

এর আগে, লঙ্কানদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে দারুণ খেলেছেন জাকের। এই সিরিজের প্রথমটিতে ৩৪ বলে ৬৮ রানের মারকাটারি এক ইনিংস খেলেছিলেন তিনি। এর সুবাদে এবার ওয়ানডে স্কোয়াডে ডাক পেলেন জাকের।

এদিকে স্কোয়াড থেকে বাদ পড়ার পর আজই ঢাকায় ফিরছেন লিটন। এর আগে, ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপের পরও একবার বাদ পড়েছিলেন উইকেটকিপার এই ব্যাটার। অন্যদিকে চট্টগ্রামে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা রয়েছে জাকেরের।

লিটনের বাদপড়া প্রসঙ্গে জাতীয় দলের প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুর ভাষ্য, লিটনে জায়গায় নতুন করে কোনো ওপেনারের প্রয়োজনীয়তা অনুভব করিনি। আমরা এই প্রক্রিয়ায় অধিনায়ক ও কোচের মতামত নিয়েছি। আমরা দেখেছি লিটনের জায়গায় দলে মিডল-অর্ডারে কাউকে যদি যুক্ত করা যায়, সেখানে একটি ফাঁকা জায়গা আছে। সেখানে উইকেটরক্ষক-ব্যাটার হিসেবে জাকের আলী উপযুক্ত মনে হচ্ছে।

তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশ স্কোয়াড : নাজমুল হোসেন (অধিনায়ক), এনামুল হক, সৌম্য সরকার, তানজিদ হাসান, জাকের আলী, মুশফিকুর রহিম, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, তানজিম হাসান ও মোস্তাফিজুর রহমান।

অনার্সের খাতা পুনঃমূল্যায়নে প্রতি পত্রে ১২০০ টাকা ফি, শিক্ষ…
  • ১৫ মে ২০২৬
মায়েদের শরীরে পুষ্টির অভাব, ব্রেস্টফিডিংও কম হচ্ছে
  • ১৫ মে ২০২৬
দুই মাসে ৬৩ হাজার ছাড়াল আক্রান্ত, অর্ধেকই ঢাকায়— মৃত্যু সাড়…
  • ১৫ মে ২০২৬
প্রেমিকের সঙ্গে পালাতে নিজের বাড়িতেই ডাকাতি করালেন প্রেমিকা
  • ১৫ মে ২০২৬
ঢাকাসহ ৯ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা
  • ১৫ মে ২০২৬
চৌদ্দ শতকের ঐতিহাসিক মসজিদকে মন্দিরের জায়গা বলে রায় দিল হাই…
  • ১৫ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081