পর্দা নামলো কুবির ফুটবল টুর্নামেন্টের

২৬ সেপ্টেম্বর ২০১৮, ০৭:১৪ PM

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে আইন বিভাগকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে পরিসংখ্যান বিভাগ। বুধবার বিকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়।

ফাইনালের সেরা খেলোয়াড় নির্বাচিত হন পরিসংখ্যান বিভাগের মং চিং মারমা। আর পুরো টুর্নামেন্ট জুড়ে দারুণ নৈপূণ্য দেখিয়ে টুর্নামেন্ট সেরার পুরস্কার পেয়েছেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের মো. জয়নাল উদ্দীন। 

এদিকে মঙ্গলবার তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে অর্থনীতি বিভাগকে হারায় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ। 

ফাইনাল খেলা শেষে চ্যাম্পিয়ন, রানার্সআপসহ বিজয়ীদের মঝে পুরস্কার বিতরণ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী। এ সময় বিশ্ববিদ্যালয় ক্রীড়া পরিচালনা কমিটির আহবায়ক ড. শামিমুল ইসলাম, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক এন. এম. রবিউল আউয়াল চৌধুরী, প্রক্টর ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিন, বঙ্গবন্ধু  পরিষদের সাধারণ সম্পাদক মো. জিয়া উদ্দিনসহ বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও শাখা ছাত্রলীগের সভাপতি ইলিয়াস হোসেন সবুজ, সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম মাজেদসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

প্রাণিসম্পদ অধিদপ্তরে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন ৬ অক্টে…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
নীড় সেবা সংস্থায় ৩ পদে নিয়োগ, আবেদন ৩০ সেপ্টেম্বর পর্যন্ত
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল সাইকেল আরোহীর
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
নেত্রকোনায় ডোবায় পড়ে প্রাণ গেল দুই শিশুর
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
উচ্চশিক্ষায় পরামর্শ দেওয়ার জন্য জনবল নিয়োগ দেবে সাগর গ্লোবা…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
জামায়াতের কারণেই আওয়ামী লীগ আন্দোলনের সাহস পাচ্ছে: রাশেদ খান
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9