জাতীয় দলে ফিরলে ওপেনিংয়েই খেলতে চান তামিম

১২ মার্চ ২০২৪, ০৯:৪৫ AM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১০:৩৭ AM
তামিম ইকবাল

তামিম ইকবাল © সংগৃহীত

গেল বছরের জুলাইয়ে  হঠাৎ করেই অবসরের ঘোষণা দেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল। পরে প্রধানমন্ত্রীর নির্দেশে তামিম অবসর ভেঙে দলে ফেরার ঘোষণা দেন। সেপ্টেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে হোম সিরিজ দিয়ে ফিরেছেনও এই ওপেনার। কিন্তু ভারতে বিশ্বকাপের আগে আবারও দল থেকে নিজেকে সরিয়ে নেন তামিম। এরপর থেকে এখন পর্যন্ত দলের বাইরে রয়েছেন তিনি।

জাতীয় দলে ফিরলে ওপেনিংয়ে খেলতে চান দেশ সেরা এই ওপেনার। দেশের একটি বেসরকারি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে এসব বিষয়ে মুখ খুললেন দেশ সেরা এই ব্যাটসম্যান। 

তিনি বলেন, ‘জাতীয় দলে ফিরলে আশা করি আবারও ওপেনিংয়ে থাকব’ বলেও জানিয়েছেন তামিম।

তামিম বিশ্বকাপ দলে না থাকার বিষয়টি নিয়ে কথা বলেছিলেন সাকিব আল হাসান। একটি বেসরকারি টিভি চ্যানেলে তিনি বলেছিলেন, তামিমের আচরণ বাচ্চাদের মতো। যেন আমার ব্যাট আমি খেলব। সে নিজের জন্য খেলে। দলের কথা চিন্তা করে না।

এই প্রশ্নের উত্তরে তিনি বলেন, এ প্রসঙ্গে তামিম বলেন, আমি এমন মানুষ নই যে টিভি চ্যানেলের সামনে এসে আমার সতীর্থকে নিয়ে কথা বলব। প্রতিটি মানুষের নিজস্ব ব্যক্তিত্ব আছে। প্রতিটি মানুষের নিজস্ব চিন্তাধারা আছে। মিডিয়াতে এসে আমার সহকর্মীদের সম্পর্কে মন্তব্য করার ধরন আমি নই।

ক্যাপ্টেন্সি ছাড়তে হুমকিও দেওয়া হয়েছিল জানিয়ে তামিম ইকবাল এক সাক্ষাৎকারে বলেন, সবার একটা ভুল ধারণা আছে। অনেকে মনে করে আমার অবসর নেয়া কিংবা অধিনায়কত্ব ছাড়া আবেগী এবং হুট করে নেয়া সিদ্ধান্ত। আমার অধিনায়কত্ব ছাড়া মোটেও হুট করে নেওয়া সিদ্ধান্ত না।

হাথুরুসিংহে দায়িত্বে থাকলে দলে ফিরবেন কি না এমন প্রশ্নের জবাবে তামিম বলেন, ‘দলে ফেরা আমার জন্য কঠিন হবে (হাথুরুসিংহে দায়িত্বে থাকলে)। যেহেতু ওনারা আমাকে আরেকটা মিটিংয়ে ডেকেছে, আমার উচিত তাদের প্রতি সম্মান দেখানো। যদি মিটিংটা আজকে হয়ে যেতো তাহলে এই প্রশ্নের সরাসরি উত্তর দিতে পারতাম। কিন্তু আমাকে সেই মিটিং পর্যন্ত অপেক্ষা করতে হবে।

তিনি বলেন, আমাকে ফেরাতে সব সিস্টেম পরিবর্তন করতে হবে এমন কথা আমি বলব না।

অনার্সের খাতা পুনঃমূল্যায়নে প্রতি পত্রে ১২০০ টাকা ফি, শিক্ষ…
  • ১৫ মে ২০২৬
মায়েদের শরীরে পুষ্টির অভাব, ব্রেস্টফিডিংও কম হচ্ছে
  • ১৫ মে ২০২৬
দুই মাসে ৬৩ হাজার ছাড়াল আক্রান্ত, অর্ধেকই ঢাকায়— মৃত্যু সাড়…
  • ১৫ মে ২০২৬
প্রেমিকের সঙ্গে পালাতে নিজের বাড়িতেই ডাকাতি করালেন প্রেমিকা
  • ১৫ মে ২০২৬
ঢাকাসহ ৯ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা
  • ১৫ মে ২০২৬
চৌদ্দ শতকের ঐতিহাসিক মসজিদকে মন্দিরের জায়গা বলে রায় দিল হাই…
  • ১৫ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081