অধিনায়কত্ব ছাড়তে চাপ দেওয়া হয়েছিল বললেন তামিম

১১ মার্চ ২০২৪, ০২:৫৭ PM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১০:৩৮ AM
তামিম ইকবাল খান

তামিম ইকবাল খান © ফাইল ছবি

সম্প্রতি দেশের একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে সাক্ষাৎকার দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের অন্যতম সেরা ওপেনার তামিম ইকবাল। সাক্ষাৎকারে জাতীয় দলে ফেরার বিষয়ে তামিম বলেন, ‘আমার জন‍্য আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা খুব ডিফিকাল্ট।’

এ সময় অধিনায়কত্ব ছাড়ার বিষয়ে কথা বলেন তামিম। তিনি বলেন, ‘আমার সাথে পাপন ভাই, জালাল ভাইয়ের দেড় ঘণ্টা মিটিং হয়েছে। আমি সব কিছুই বলেছি যে আমি কেমন অনুভব করি এসব। ইনজুরিও একটা কারণ ছিল।’

এরপরই তামিম বলেন, ‘টিম এবং টিম ম্যানেজম্যান্ট থেকেও কয়েকবার আমাকে অনেকটা থ্রেটই দেয়া হয়েছে যে এরকম হলে আমরা অন্য ক্যাপ্টেন দেখবো। এসব নিয়েই আমি হ্যাপি ছিলাম না, এসব বলতেও পারবো না মিডিয়ায়।’

গত বছর ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ খেলে হঠাৎ করেই অবসরের সিদ্ধান্ত নিয়েছিলেন তামিম ইকবাল। পরে প্রধানমন্ত্রীর নির্দেশে সেই সিদ্ধান্ত প্রত্যাহার করেছেন তিনি।

তবে শেষ পর্যন্ত বিশ্বকাপ দলে ছিলেন না তামিম। বাংলাদেশের হয়ে তিনি সবশেষ মাঠে নেমেছিলেন বিশ্বকাপের আগে নিউজিল্যান্ড সিরিজে।

বিশ্বকাপের পর বিপিএল দিয়েই আবার মাঠে ফিরেছেন তামিম। তাঁর অধিনায়কত্বেই প্রথমবারের মত বিপিএল শিরোপা জিতে বরিশাল। করেছেন সব থেকে বেশি রানও। এতে এবারের আসরে টুর্নামেন্ট সেরা খেলোয়াড়ও নির্বাচিত হন দেশসেরা এই ওপেনার।

তবে তামিমের জাতীয় দলে ফেরা নিয়ে এখনও নিশ্চিত কেরে কিছু জানা যায়নি। তবে দেশসেরা এই ওপেনার নিজেই জানিয়েছিলেন যে তাকে আবার মাঠে ফেরাতে হলে বেশ কিছু বিষয় ঠিক করতে হবে।

অনার্সের খাতা পুনঃমূল্যায়নে প্রতি পত্রে ১২০০ টাকা ফি, শিক্ষ…
  • ১৫ মে ২০২৬
মায়েদের শরীরে পুষ্টির অভাব, ব্রেস্টফিডিংও কম হচ্ছে
  • ১৫ মে ২০২৬
দুই মাসে ৬৩ হাজার ছাড়াল আক্রান্ত, অর্ধেকই ঢাকায়— মৃত্যু সাড়…
  • ১৫ মে ২০২৬
প্রেমিকের সঙ্গে পালাতে নিজের বাড়িতেই ডাকাতি করালেন প্রেমিকা
  • ১৫ মে ২০২৬
ঢাকাসহ ৯ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা
  • ১৫ মে ২০২৬
চৌদ্দ শতকের ঐতিহাসিক মসজিদকে মন্দিরের জায়গা বলে রায় দিল হাই…
  • ১৫ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081