ভারতকে হারিয়ে অনূর্ধ্ব–১৬ সাফের চ্যাম্পিয়ন বাংলাদেশের মেয়েরা 

১০ মার্চ ২০২৪, ০৬:০২ PM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১০:৩৮ AM
বাংলাদেশ নারী দল

বাংলাদেশ নারী দল © সংগৃহীত

সাফ অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপ ফাইনালে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছে। ভারতের বিপক্ষে ফাইনাল ম্যাচ নির্ধারিত সময়ে ১-১ গোলে ড্র ছিল। টাইব্রেকারে বাংলাদেশ ৩-২ গোলে ভারতকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।

এবার অবশ্য টস নাটকীয়তা হয়নি। বরং টাইব্রেকারে ভারতকে ৩-২ ব্যবধানে হারিয়ে সাফ অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপের চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। এর আগে নির্ধারিত সময়ের ৯০ মিনিটের খেলা ড্র ছিল ১-১ গোলে।

রাউন্ড রবিন লিগে সবগুলো ম্যাচ জিতে সবার আগে ফাইনাল নিশ্চিত করে বাংলাদেশ। সেখানে ভারতকে অনায়াসেই হারায় মেয়েরা। নেপালের এএনএফএ কমপ্লেক্সে অনুষ্ঠিত ফাইনালে অবশ্য শুরুতে বাংলাদেশের মনে ভয় ধরিয়ে দেয় ভারত। কেননা ম্যাচের পঞ্চম মিনিটেই আনুশকা কুমারীর গোলে এগিয়ে যায় তারা। সেই গোল শোধ দিতে বেশ কাঠখড় পোহাতে হয় বাংলাদেশকে। অবশেষে ৭১তম মিনিটে আসে সেই কাঙ্ক্ষিত মুহূর্ত। বিথীর কর্নার থেকে প্রথম স্পর্শেই ভারতের জাল কাঁপান মরিয়ম।  তাতে ম্যাচে প্রাণ ফিরে পায় বাংলাদেশ।

মাসখানেক সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের ফাইনালেও মুখোমুখি হয়েছিল বাংলাদেশ-ভারত। নির্ধারিত সময়ের পর টাইব্রেকারেও দুই দলকে আলাদা করা যায়নি। এরপর নিয়মের বাইরে গিয়ে ম্যাচ কমিশনারের সিদ্ধান্ত টসের আয়োজন করেন রেফারি। সেখানে ভারত জিতে গেলেও টসের সিদ্ধান্ত যে ভুল ছিল তা স্বীকার করে নেন ম্যাচ কমিশনার। পরে যুগ্মভাবে চ্যাম্পিয়ন করা হয় দুই দলকে।

এবার অবশ্য তেমন কোনো নাটকীয়তা হয়নি। পেনাল্টি শুটআউটে প্রথম শট নিতে গিয়ে মিস করে বসেন বাংলাদেশের সুরভী আকন্দ প্রীতি। উল্টো দিকে প্রথম শটে গোল পেয়ে যায় ভারত। তবে তাদের তিনটি শট ঠেকিয়ে বাজিমাত করেন বাংলাদেশের গোলরক্ষক ইয়ারজান বেগম। তার বিশ্বস্ত হাতে ভর করেই শিরোপা উঁচিয়ে ধরে বাংলাদেশ।

ঝালকাঠিতে ইয়াবাসহ চাল ব্যবসায়ী আটক
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
মাদ্রাসা শিক্ষকদের বদলিতে ফের গুগল ফরমে তথ্য দেওয়ার সুযোগ, …
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
গাজা অবরোধ ভাঙতে ফের সমুদ্রে ভাসছে ‘ফ্রিডম ফ্লোটিলা’
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
বিদেশে জাতীয় দলের খেলা দেখার সুযোগ পেলেন মেহেরপুরের শাহরিয…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
লক্ষ্মীপুরে আগুনে পুড়ে ছাই ১১ বসতঘর ও ৬ দোকান
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
সামনে এনসিপি, পেছনে আওয়ামী লীগ, মাঝে খেলছে জামায়াত: রাশেদ খ…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9