গ্রিন ইউনিভার্সিটিতে ‘অন্তঃবিশ্ববিদ্যালয় ইনডোর টুর্নামেন্ট’ অনুষ্ঠিত

২০ সেপ্টেম্বর ২০১৮, ০৩:০৪ PM

‘স্পোর্টস ইজ পাওয়ার’ এই স্লোগানকে সামনে রেখে গ্রিন ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হয়েছে দুই দিনব্যাপী ‘২য় অন্তঃবিশ্ববিদ্যালয় ইনডোর টুর্নামেন্ট-২০১৮’। বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. ফৈয়াজ খান প্রধান অতিথি হিসেবে বৃহস্পতিবার এই প্রতিযোগিতার উদ্বোধন করেন। বিশ্ববিদ্যালয়ের স্পোর্টস ক্লাব আয়োজিত এ প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের ৮টি বিভাগের প্রায় তিন’শ শিক্ষার্থী অংশগ্রহণ করে।

প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে উপ-উপাচার্য ছাড়াও বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ও ছাত্রবিষয়ক পরিচালক মো. শহীদ উল্লাহ, ডিন অধ্যাপক ড. মো. ফায়জুর রহমান, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মো. সাইফুল ইসলামসহ বিভিন্ন বিভাগের চেয়ারম্যানবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান উদ্বোধনকালে ড. মো. ফৈয়াজ খান বলেন, খেলা শুধু মানসিক প্রশান্তি কিংবা শারীরিক কসরত নয়; শৃঙ্খলা, সততা এবং মানবিক বিকাশের জন্যও খেলাধুলা জরুরি। দেশের বিভিন্ন জাতীয় দল তথা ক্রিকেট, ফুটবল, হকি ও শুটিংয়ের বেশ কয়েকজ খেলোয়ার গ্রিন ইউনিভার্সিটিতে পড়ার বিষয়টিকে ইতিবাচক হিসেবে আখ্যা দেন তিনি।

কোষাধ্যক্ষ মো. শহীদ উল্লাহ বলেন, শারীরিক ও মানসিকভাবে সুস্থ না থাকলে শিক্ষাক্ষেত্রে সফল হওয়া কঠিন। খেলাধুলার মাধ্যমে এ বিষয়টিই অর্জন করা সম্ভব।
স্পোর্টস ক্লাব মডারেটর আবু নাঈম মিয়াজী, ডেপুটি মডারেটর মো. মনিরুজ্জামান, সভাপতি কাজী গোলাম মোস্তফাসহ স্পোর্টস ক্লাবের সদস্যরা টুর্নামেন্টে আয়োজন করা টেবিল টেনিস, দাবা, ক্যারামসহ বিভিন্ন খেলার পরিচালনা করেন।

পল্লী বিদ্যুৎ সমিতিতে ৪০ 'মিটার রিডার-কাম-ম্যাসেঞ্জার' নিয়ো…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
স্কুল ভর্তিতে নতুন নিয়ম, তিন বিষয়ে দিতে হবে ১০০ নম্বরের পরী…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
গাজীপুরে তানযীমুল উম্মাহ হিফয মাদ্রায় কৃতী শিক্ষার্থীদের সং…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
প্রাণিসম্পদ অধিদপ্তরে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন ৬ অক্টে…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
নীড় সেবা সংস্থায় ৩ পদে নিয়োগ, আবেদন ৩০ সেপ্টেম্বর পর্যন্ত
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল সাইকেল আরোহীর
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9