পাবনায় শুরু হয়েছে ৫ দিনব্যাপী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনুর্ধ্ব -১৭)। জেলা প্রশাসনের তত্বাবধায়নে শনিবার সকাল ৯টায় স্থানীয় পুলিশ লাইন মাঠে উদ্বোধনী ম্যাচের পূর্বে কুচকাওয়াজে অংশ নেয় বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীরা।
ফুটবল টুর্নামেন্টের উদ্ধোধন করেন জেলা প্রশাসক মো. জসিম উদ্দিন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম পিপিএম, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী আতিয়ুর রহমান। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ (অনুর্ধ্ব -১৭) ফুটবল টুর্নামেন্ট ১৯ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। উদ্বোধনী ম্যাচে চাটমোহর বনাম আটঘরিয়া উপজেলার খেলা ১-১ গোলে ড্র হয়।