শাবিপ্রবি সমাজবিজ্ঞান বিভাগ ফুটবলে চ্যাম্পিয়ন ‘এফসি শ্যুটার সেভেন’

১১ সেপ্টেম্বর ২০১৮, ০৯:২২ PM
চ্যাম্পিয়ন দল এফসি শ্যুটার সেভেন

চ্যাম্পিয়ন দল এফসি শ্যুটার সেভেন © টিডিসি ফটো

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সমাজবিজ্ঞান বিভাগের ‘সোসিওলজি ফুটবল এনকাউন্টার’১৮ (সিজন-২) তে চ্যাম্পিয়ন হয়েছে এফসি শ্যুটার সেভেন। বিভাগের ২৫তম ব্যাচ এই টুর্নামেন্টের আয়োজন করে।

মঙ্গরবার বিকাল সাড়ে চারটায় বিশ্ববিদ্যালয়ের হ্যান্ডবল গ্রাউন্ডে এফসি শ্যুটার সেভেন বনাম এফসি ওয়ারহকসের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় প্রথম ও দ্বিতীয়ার্ধে গোলশূন্য থাকায় খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। অতিরিক্ত সময়ের শেষ পাচঁ মিনিটে রবিউল ইসলাম ও শান্ত মির্জার গোলে এফসি ওয়ারহকসকে ২-০ গোলে পরাজিত করে ‘সোসিওলজি ফুটবল এনকাউন্টার’১৮ (সিজন ২)’ এর শিরোপা ছিনিয়ে নেয় এফসি শ্যুটার সেভেন।

সন্ধ্যা ৭টায় পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজবিজ্ঞান বিভাগের প্রভাষক মনিরুজ্জামান খান, আশীষ কুমার বণিক, মোজাম্মেল হক রায়হান সহ বিভাগের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা।

টুর্নামেন্টে ম্যান অব দ্য ফাইনাল হয়েছেন এফসি শ্যুটার সেভেনের শান্ত মির্জা, বেস্ট গোল কিপার হয়েছেন একই দলের লুৎফর রহমান, সর্বোচ্চ গোলদাতা এফসি ওয়ারহকসের নুরে আলম বাপ্পী, প্লেয়ার অব দ্যা টুর্নামেন্ট হয়েছেন এফসি ওয়ারহকসের জসিম উদ্দিন, ফেয়ার প্লেয়ার অব দ্যা টুর্নামেন্ট হয়েছেন এফসি হ্যাজারডাস’র ফাহমিদ হক ও দা ডিকটেটরর সেলু শুভ এবং সেরা উদীয়মান খেলোয়াড় নির্বাচিত হয়েছেন ইলাসট্রেট সেভেনের এবি শাহাদাৎ।

আয়োজক ব্যাচের পক্ষ থেকে রেজাউল হক সিজার বলেন, খেলা সুষ্ঠুভাবে সম্পাদন হওয়ায় বিভাগের সকল শিক্ষক ও শিক্ষার্থীদের প্রতি আমাদের ব্যাচের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি।

এসময় বিজয়ী টিমের মালিক খলিলুর রহমান এই জয়কে আসন্ন সমাজবিজ্ঞান বিভাগের রজতজয়ন্তীর সাথে সংশ্লিষ্ট সকলের প্রতি উৎসর্গ করেছেন।

উল্লেখ্য, সোসিওলজি ফুটবল এনকাউন্টার’১৮ এ পাচঁটি টিম অংশগ্রহণ করেছে। টিমগুলো হল এফসি শ্যুটার সেভেন, দ্যা ডিকটেটর, এফসি ওয়ারহকস, এফসি হ্যাজারডাস, ইলাসট্রেট ২৬।

ডিএমপির শিক্ষাবৃত্তি পেল ৪৩৭ কৃতী শিক্ষার্থী
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
ঝালকাঠিতে গাঁজা-ইয়াবাসহ যুবদল নেতার ছেলেসহ আটক ৩
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রাজধানীর লালবাগের বাসায় একা থাকা আইনজীবীর মরদেহ উদ্ধার
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
পল্লী বিদ্যুৎ সমিতিতে ৪০ 'মিটার রিডার-কাম-ম্যাসেঞ্জার' নিয়ো…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
স্কুল ভর্তিতে নতুন নিয়ম, তিন বিষয়ে দিতে হবে ১০০ নম্বরের পরী…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
গাজীপুরে তানযীমুল উম্মাহ হিফয মাদ্রায় কৃতী শিক্ষার্থীদের সং…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9