অনলাইনে বিপিএলের টিকিট কাটবেন যেভাবে

১৭ জানুয়ারি ২০২৪, ১১:৫৪ AM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:০৩ AM

আগামী ১৯ জানুয়ারি থেকে শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় এই টুর্নামেন্টের টিকিট বিক্রি শুরু হয়েছে গত মঙ্গলবার (১৬ জানুয়ারি) থেকে। এবারের বিপিএল আসরে রাখা হয়েছে অনলাইনে টিকেট কাটার ব্যবস্থা। কেউ চাইলে ঘরে বসে টিকিট কাটতে পারবে সহজেই। যদিও টিকিট সংগ্রহ করতে হবে স্টেডিয়াম থেকেই।

এখন পর্যন্ত প্রথম দিনের দুই ম্যাচের টিকিট উন্মুক্ত করা হয়েছে। ১৯ তারিখের প্রথম ম্যাচের টিকিট কাটা যাবে আজ রাত ১১টা ৪৫ পর্যন্ত।

আরও পড়ুন: ১৯ জানুয়ারি থেকে শুরু বিপিএল, কে কোন দলের অধিনায়ক?

অনলাইনে বিপিএলের টিকিট কাটতে প্রথমে যেতে হবে  https://ticket.tigercricket.com.bd/ এই ওয়েব সাইটে। এখানে নিজের জাতীয় পরিচয়পত্রের নম্বর, জন্ম তারিখ, ফোন নম্বর, ই-মেইল এবং একটি নতুন পাসওয়ার্ড দ্বারা অ্যাকাউন্ট সাবমিট করতে হবে। এরপরে ফোনে পাঠানো ৮ ডিজিটের ওয়ান টাইম পাসওয়ার্ডের (ওটিপি) মাধ্যমে অ্যাকাউন্ট ভেরিফাই করে—রেজিস্ট্রেশন সম্পন্ন হবে। পরবর্তী ব্যবহারে নতুন দেয়া পাসওয়ার্ড দিয়ে লগইন করা যাবে।

bpl

অ্যাকাউন্টে লগইন করলে সরাসরি তা চলে যাবে টিকিট কেনার অপশনে। যেখানে ৫টি ক্যাটাগরিতে কোন গ্যালারিতে বসবেন তা ঠিক করতে হবে। তারপরের অপশনে কয়টি টিকেট ক্রয় করবেন তা নির্ধারণ করে দিবেন (পরবর্তী ম্যাচে একটি অ্যাকাউন্ট থেকে সর্বোচ্চ ২টি টিকেট কেনা যাবে)। এরপর টিকেটের পরিমাণ বসালে নির্দিষ্ট হারে প্রতি টিকেট অনুযায়ী সার্ভিস চার্জসহ মোট টাকার পরিমাণ দেখাবে।

সবকিছু ঠিক থাকলে সাবমিট বাটনে চাপ দেওয়ার পর টিকেট কিনতে চান কী না নিশ্চিত হতে চাইলে—ওকে প্রেস করলেই চলে যাবে পেমেন্ট গেটওয়েতে। এখানে মোবাইল ব্যাংকিং কিংবা কার্ডের মাধ্যমে টিকেটের টাকা পরিশোধ করতে পারবেন।

এরপরে আপনার রেজিস্ট্রেশন করা ফোন নম্বরটিতে বিসিবির পক্ষ থেকে একটি টিকিট কোড দেওয়া হবে। ম্যাচের দিন স্টেডিয়ামের নির্ধারিত টিকিট কাউন্টার বুথে এই কোড এবং জাতীয় পরিচয়পত্র দেখিয়ে কার্ড সংগ্রহ করা যাবে।

মিরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামের গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ২৫০০ টাকা করে। যা আগে ছিল ১৫০০ টাকা। এ ছাড়া ভিআইপি স্ট্যান্ডের টিকিট মিলবে ১৫০০ টাকায়।  আগে যার মূল্য ছিল এক হাজার টাকা। দর্শকরা ক্লাব হাউজের টিকিট কিনতে পারবেন ৮০০ টাকায়।

নর্থ স্ট্যান্ড ও সাউথ স্ট্যান্ডের টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে ৪০০ টাকা করে। যা আগের মূল্য ৩০০ টাকা। ইস্টার্ন স্ট্যান্ডের টিকিট পাওয়া যাবে মাত্র ২০০ টাকায়। সর্বনিম্ন মূল্যে এই স্ট্যান্ডে বসেই বিপিএলের খেলা দেখতে পারবেন দর্শকরা।

আরও পড়ুন: সাকিবকে টপকে রংপুরের অধিনায়ক হলেন সোহান

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে আন্ডারগ্র্যাজুয়েট ল’ সিম্পোজিয়া…
  • ১৭ মে ২০২৬
মার্সেল ফ্রিজ কিনে ১০ লাখ টাকা পেলেন টাঙ্গাইলের হাবিবুর
  • ১৭ মে ২০২৬
আজ থেকে শুরু ৪৯তম জাতীয় অ্যাথলেটিক্স প্রতিযোগিতা-২০২৬
  • ১৭ মে ২০২৬
নটর ডেম বিশ্ববিদ্যালয়ে তিন দিনব্যাপী ‘সিএসই ফেস্ট ২০২৬’ অনু…
  • ১৭ মে ২০২৬
ডাকসু ও স্কিল জবসের আয়োজনে ‘ইয়ুথ এমপ্লয়্যাবিলিটি সামিট ২০২৬’
  • ১৭ মে ২০২৬
পুপরোয়া ও কোনেক্সাস এআই অ্যান্ড অ্যাডটেকের আয়োজনে মেটা ট্রে…
  • ১৭ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081