বিসিবির ‘ইংরেজি পরীক্ষায়’ ফেল ৬১ আম্পায়ার

১৪ জানুয়ারি ২০২৪, ০৩:৫৫ PM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:০৬ AM
বিসিবি

বিসিবি © সংগৃহীত

বর্তমান সময়ে আম্পায়ারিং হয়ে উঠেছে জনপ্রিয় পেশা। তাই বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বেশ জোর দিয়েছে আম্পায়ারিং খাতে। যে জন্য আম্পায়ারদের মান উন্নয়নে নানা ধরনের উদ্যোগ নিয়েছে বিসিবি। তারই অংশ হিসেবে ইংরেজি ভাষার দক্ষতা প্রমাণে ৭০ জন আম্পায়ারের পরীক্ষা নিয়েছে বোর্ড। এই পরীক্ষায় পাস করতে পারেননি ৬১ জন।

আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের (এআইইউবি) সহযোগিতায় আম্পায়ারদের এই পরীক্ষা নেয় বিসিবি। পরীক্ষা হয় রাইটিং, স্পিকিং এবং রিডিংয়ে। তিন পরীক্ষায় রাখা হয় আলাদা আলাদা নম্বর। পাস করা ৯ আম্পায়ারের মধ্যে তিনজন নারী আম্পায়ার।

ইংরেজিতে দক্ষতা তৈরির জন্য এআইইউবির সঙ্গে চুক্তিতে যাচ্ছে বোর্ড, এ নিয়ে বিসিবির আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেখার আহমেদ মিঠু বলেন, ‘আমরা এআইউবিতে আম্পায়ারদের ইংরেজি কোর্সের ব্যবস্থা করবো। যারা দক্ষ নন, তারা এই কোর্স করে নিজেকে তৈরি করবেন। কেউ যদি না করেন কিংবা ইংরেজিতে দক্ষ না হন তাহলে ভবিষ্যতে ম্যাচ পরিচালনার জন্য বিবেচিত হবেন না।’

সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাবির ডজনখানেক শিক্ষার্থীর হারিয়ে যাওয়া মুঠোফোন উদ্ধার দাবি…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
ভারতের কাছে হেরে বিদায় বাংলাদেশের
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
‎জাবি ভিসিকে ‘সাদা দলের’ সভাপতি বলায় প্রতিবাদ, তথ্য যাচাই হ…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
স্ট্যান্ডার্ড ব্যাংকে চাকরি, আবেদন ৩ অক্টোবর পর্যন্ত
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
সবার দোয়ায় দ্বিতীয় জীবন পেয়েছি, স্লিপার বাস থেকে বেঁচে ফেরা…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9