মারাকানা গ্যালারিতে সংঘাতের ঘটনায় জরিমানার কবলে ব্রাজিল-আর্জেন্টিনা

১১ জানুয়ারি ২০২৪, ০৩:৩৫ PM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:০৯ AM
মারাকানার গ্যালারিতে মারামারির ঘটনা

মারাকানার গ্যালারিতে মারামারির ঘটনা © সংগৃহীত

মারাকানার গ্যালারিতে মারামারির ঘটনায় ব্রাজিল ও আর্জেন্টিনা দুই দেশের ফেডারেশনকেই জরিমানা করেছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। এছাড়া আরও বাড়তি কিছু নির্দেশনা দেওয়া হয়েছে দুই দেশের ফুটবল ফেডারেশনকেই। ২১ নভেম্বর বিশ্বকাপের বাছাইপর্বের ওই ম্যাচে আর্জেন্টিনা ১-০ গোলে ব্রাজিলকে হারায়। 

এর আগেও অনেক ম্যাচে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটিয়েছে আর্জেন্টাইন সমর্থকরা। সেই ম্যাচগুলোর ঘটনার জের ধরে সমর্থকদের সচেতনতা বাড়ানোর কার্যক্রম পরিচালনা করতে নির্দেশ দেওয়া হয়েছে আর্জেন্টাইন ফেডারেশনকে। ব্রাজিলকেও এ বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে।

জানা গেছে, স্টেডিয়ামের ‘আইন-শৃঙ্খলা বজায় রাখতে ব্যর্থ হওয়ায়’ ব্রাজিলের ফেডারেশনকে ৫০ হাজার সুইস ফ্রাংক (৫৯ হাজার ডলার) জরিমানা করেছে ফিফার ডিসিপ্লিনারি কমিটি। ‘স্টেডিয়ামের ভেতরে শৃঙ্খলার ঘাটতির’ দায়ে আর্জেন্টিনার ফেডারেশনকে জরিমানা করা হয়েছে ২০ হাজার সুইস ফ্রাংক (২৩ হাজার ডলার)।

শাস্তিটা বেশি পেয়েছে আর্জেন্টিনা। বিশ্বকাপ বাছাইয়ে আগের দুটি ম্যাচেও আর্জেন্টাইন সমর্থেকরা অসদাচরণ করায় সমর্থকদের বৈষম্য-বিরোধী শিক্ষা কার্যক্রম পরিচালনায় আরও ৫০ হাজার সুইস ফ্রাংক খরচ করতে হবে আর্জেন্টিনাকে। পাশাপাশি আরও ৫০ হাজার সুইস ফ্রাংক স্থগিত জরিমানা করা হয়েছে। ৬ মাসের মধ্যে শিক্ষা কার্যক্রম পরিচালনা না করলে এই জরিমানা গুনতে হবে।

একই সঙ্গে বাছাইপর্বে তাদের মাঠে সামনের কোনো একটি ম্যাচে মোট আসনের অর্ধেক খালি রাখার নিদের্শ দেওয়া হয়েছে। ঘরের মাঠে তাদের পরের ম্যাচ চিলির বিপক্ষে আগামী সেপ্টেম্বরে। শাস্তি পেয়েছে চিলি, কলম্বিয়া ও উরুগুয়ে। বৈষম্য-বিরোধী শিক্ষা কার্যক্রমে চিলিকে ৮০ হাজার, কলম্বিয়া ও উরুগুয়েকে ৩০ হাজার সুইস ফ্রাংক খরচ করতে বলা হয়েছে।

উল্লেখ্য, গত বছরের ২২ নভেম্বর বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে ব্রাজিলের জাতীয় সঙ্গীত চলার সময় স্ট্যান্ডে দুই পক্ষের মধ্যে শুরু হয় তুমুল মারামারি। জাতীয় সঙ্গীত চলার সময় আর্জেন্টাইন সমর্থকেরা দুয়ো দিচ্ছিলেন বলে অভিযোগ। হাতাহাতির একপর্যায়ে পুলিশ আর্জেন্টাইন সমর্থকদের লাঠি দিয়ে আঘাত করে। 

পরিস্থিতির অবনতি ঘটলে দুই দলের খেলোয়াড়েরাই গ্যালারির দিকে ছুটে যান। এ ঘটনায় বেশ কয়েকজন রক্তাক্ত হন। ম্যাচও শুরু হয় নির্ধারিত সময়ের প্রায় আধা ঘণ্টা পর। ম্যাচে নিকোলাস ওতামেন্ডির গোলে ১-০ ব্যবধানে জিতে পয়েন্ট টেবিলে শীর্ষস্থান দখল করে আর্জেন্টিনা।

সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাবির ডজনখানেক শিক্ষার্থীর হারিয়ে যাওয়া মুঠোফোন উদ্ধার দাবি…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
ভারতের কাছে হেরে বিদায় বাংলাদেশের
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
‎জাবি ভিসিকে ‘সাদা দলের’ সভাপতি বলায় প্রতিবাদ, তথ্য যাচাই হ…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
স্ট্যান্ডার্ড ব্যাংকে চাকরি, আবেদন ৩ অক্টোবর পর্যন্ত
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
সবার দোয়ায় দ্বিতীয় জীবন পেয়েছি, স্লিপার বাস থেকে বেঁচে ফেরা…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9