ভোটের দিনে সাকিবের চড় মারার ভিডিও ভাইরাল

০৭ জানুয়ারি ২০২৪, ০৪:০৪ PM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:১৩ AM
ভোটকেন্দ্রে সমর্থককে চড় মারলেন সাকিব

ভোটকেন্দ্রে সমর্থককে চড় মারলেন সাকিব © সংগৃহীত

এক ভক্তকে সাকিব আল হাসানের চড় মারার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। আজ রবিবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটের দিন দুপুরের দিকে মুহূর্তেই ভিডিওটি ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। 

তবে ভিডিওটি আজকের নাকি আগের সেটি নিশ্চিত হওয়া যায়নি। সাকিবের নির্বাচনী প্রচারণার সঙ্গী ও সাবেক ছাত্রলীগ নেতা সৈয়দ ইমাম বাকের ভিডিওটি এক মাস আগের বলে দাবি করেছেন। 

১৬ সেকেন্ডের ভাইরাল ওই ভিডিওতে দেখা যায়, সাকিবকে বেশ কয়েকজন কিশোর ও তরুণ ঘিরে রয়েছে। তারা তাকে চেপে ধরলে সাকিব এক তরুণকে চড় মারেন। 

সাকিবের নির্বাচনী প্রচারণার সঙ্গী ও সাবেক ছাত্রলীগ নেতা সৈয়দ ইমাম বাকের গণমাধ্যমকে বলেন, ভিডিওটি এক মাস আগের, আজকের নয়। ভিডিওটি তিনি দেখেছেন, সেখানে সাকিবকে এক ভক্ত গলা টিপে ধরেন পেছন থেকে। এ সময় সাকিব নিজেকে নিয়ন্ত্রণ করতে তাকে সরিয়ে দেন। এখানে চড় থাপ্পড়টি সঠিক নয়। ভিডিওটি সম্পূর্ণ নয় বলেও দাবি করেন তিনি। 

তবে এটি কোন জায়গাতে ঘটেছে সে বিষয়ে তিনি নিশ্চিত করে বলতে পারেননি। সাকিব আল হাসানের জনপ্রিয়তা রুখতে কেউ এটি এডিট করে ভাইরাল করতে পারে বলেও দাবি তার।

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে আন্ডারগ্র্যাজুয়েট ল’ সিম্পোজিয়া…
  • ১৭ মে ২০২৬
মার্সেল ফ্রিজ কিনে ১০ লাখ টাকা পেলেন টাঙ্গাইলের হাবিবুর
  • ১৭ মে ২০২৬
আজ থেকে শুরু ৪৯তম জাতীয় অ্যাথলেটিক্স প্রতিযোগিতা-২০২৬
  • ১৭ মে ২০২৬
নটর ডেম বিশ্ববিদ্যালয়ে তিন দিনব্যাপী ‘সিএসই ফেস্ট ২০২৬’ অনু…
  • ১৭ মে ২০২৬
ডাকসু ও স্কিল জবসের আয়োজনে ‘ইয়ুথ এমপ্লয়্যাবিলিটি সামিট ২০২৬’
  • ১৭ মে ২০২৬
পুপরোয়া ও কোনেক্সাস এআই অ্যান্ড অ্যাডটেকের আয়োজনে মেটা ট্রে…
  • ১৭ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081