মারা গেলেন চার বিশ্বকাপ জয়ী ব্রাজিলিয়ান কিংবদন্তি মারিও

০৬ জানুয়ারি ২০২৪, ১১:৫৭ AM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:১৭ AM
 মারিও জাগালো

মারিও জাগালো © সংগৃহীত

মারা গেছেন চারটি বিশ্বকাপ জয়ী ব্রাজিলিয়ান কিংবদন্তি মারিও জাগালো। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর। গতকাল শুক্রবার ৫ জানুয়ারি মৃত্যুবরণ করেন জাগালো।

মারিও জাগালো জন্মগ্রহণ করেন ১৯৩১ সালের ৯ আগস্ট। তিনি ব্রাজিলকে প্লেয়ার হিসেবে দুটি ও পরে কোচ হিসেবে দুটি বিশ্বকাপ জেতান। ১৯৩০ সাল থেকে বিশ্বকাপ শুরু হলেও সবচেয়ে সফল দল ব্রাজিল এর স্বাদ নেয় ১৯৫৮ সালে। ওই দলের অন্যতম সদস্য ছিলেন জাগালো।

চার বছর পর ফের বিশ্বকাপ জিতে সেলেসাওরা। সেবারও জাগালো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। গত ১৯৭০ সালের বিশ্বকাপে ব্রাজিলের কোচ ছিলেন জাগালো, সতীর্থ পেলেরা হয়ে যান শিষ্য। সেবার সেলেসাওরা জিতে নিজেদের তৃতীয় বিশ্বকাপ।

এর মাধ্যমে প্রথম বার কেউ ফুটবলার ও কোচ হিসেবে বিশ্বকাপ জয়ের স্বাদ পান। ১৯৯৪ সালের বিশ্বকাপে জাগালো ছিলেন ব্রাজিলের সহকারী কোচ। সেবার চতুর্থ বিশ্বকাপ জিতে হলুদ জার্সিধারীরা।

অনির্দিষ্টকালের বন্ধ সিলেটে সব পেট্রোল পাম্প
  • ০২ এপ্রিল ২০২৬
সংসদ থেকে ওয়াক-আউট, যা বললেন বিরোধীদলীয় নেতা
  • ০২ এপ্রিল ২০২৬
স্বামীর কাছে যাওয়ার আগের দিন ঝুলন্ত অবস্থায় মিলল গৃহবধূর লাশ
  • ০২ এপ্রিল ২০২৬
ব্যক্তি উদ্যোগে মহাসড়ক থেকে ময়লার স্তুপ অপসারণ
  • ০২ এপ্রিল ২০২৬
জ্বালানি সাশ্রয়ে সরকারি অফিস সূচি পরিবর্তনের বিজ্ঞপ্তিটি ভু…
  • ০২ এপ্রিল ২০২৬
দেশের ৯ জেলায় ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ০২ এপ্রিল ২০২৬