২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু ১ জুন, সূচি প্রকাশ

০৬ জানুয়ারি ২০২৪, ০৮:৫৪ AM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:১৮ AM
টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি প্রকাশ

টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি প্রকাশ © সংগৃহীত

আগামী ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে। এর মাঝেই প্রকাশিত হয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি। পহেলা জুন বিশ্বকাপ শুরু হলেও বাংলাদেশের প্রথম ম্যাচ ৭ তারিখ। আর ২৯ দিনব্যাপী টুর্নামেন্টের ফাইনাল হবে ২৯ জুন, বার্বাডোজে।

শুক্রবার (৫ জানুয়ারি) আসন্ন নবম আসরের সূচি প্রকাশ করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। সেই অনুযায়ী, চলতি বছরের ১ জুন পর্দা উঠবে টুর্নামেন্টটির। সবমিলিয়ে ৯ (যুক্তরাষ্ট্রের ৩টি এবং উইন্ডিজের মাটিতে ৬টি) ভেন্যুতে হবে এবারের বিশ্বকাপ।

আগমী ১ থেকে ১৮ জুন হবে গ্রুপ পর্বের ৪০টি ম্যাচ। যেখানে ২০ দলকে চারটে গ্রুপে ভাগ করা হয়েছে। প্রতিটা গ্রুপ থেকে দুটো করে দলে নিয়ে হবে সুপার এইট। ২৬ ও ২৭ জুন সেমিফাইনাল। ফাইনাল ২৯ জুন। টি-টোয়েন্টি বিশ্বকাপের মোট ৫৫টা ম্যাচ আয়োজন করবে ওয়েস্ট ইন্ডিজ ও মার্কিন যুক্তরাষ্ট্রে। 

প্রথম সেমিফাইনাল আয়োজিত হবে গায়ানাতে। দ্বিতীয় সেমিফাইনালের ভেন্যু ত্রিনিদাদে। ২০২৪ আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের ‘ডি’ গ্রুপে বাংলাদেশ। এই গ্রুপে টাইগারদের প্রতিপক্ষ- দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, নেদারল্যান্ডস ও নেপাল। 

গ্রুপ পর্বে বাংলাদেশ মোট চারটি ম্যাচ খেলবে। প্রথম ম্যাচ শ্রীলঙ্কার বিরুদ্ধে, ৭ জুন ডালাসে হবে সেই খেলা। তার দুই দিন পরে নিউ ইয়র্কে বাংলাদেশের লড়াই দক্ষিণ আফ্রিকার সঙ্গে। পরের দুই ম্যাচ খেলবে ১৩ ও ১৬ জুন, নেদারল্যান্ডসের পর নেপাল দিয়ে গ্রুপ পর্ব শেষ করবে টাইগাররা। 

icc_t20

টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ 
গ্রুপ ‘এ’ : ভারত, পাকিস্তান, আয়ারল্যান্ড, যুক্তরাষ্ট্র ও কানাডা।
গ্রুপ ‘বি’ : ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, স্কটল্যান্ড, নামিবিয়া ও ওমান।
গ্রুপ ‘সি’ : নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, আফগানিস্তান, উগান্ডা ও পাপুয়া নিউগিনি।
গ্রুপ ‘ডি’ : বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, নেদারল্যান্ডস ও নেপাল।

অনলাইন জুয়ার টাকা চেয়ে না পেয়ে মাকে মারধর, ছেলের বিরুদ্ধে গ…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
মারা গেছেন ভেবে শেষকৃত্যের প্রস্তুতি নিচ্ছিল পরিবার, ১০ দিন…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
সৌদির বিশ্ববিদ্যালয়ে ফুল ফান্ডেড স্কলারশিপ পেলেন ইমদাদুল্লাহ
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
ভারতের কাছে হেরে বিদায় বাংলাদেশের
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
‎জাবি ভিসিকে ‘সাদা দলের’ সভাপতি বলায় প্রতিবাদ, তথ্য যাচাই হ…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9