বিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে তামিমসহ বাদ পড়লেন যারা

০৪ জানুয়ারি ২০২৪, ০৩:৩৪ PM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:২২ AM
বাংলাদেশ ক্রিকেট বোর্ড

বাংলাদেশ ক্রিকেট বোর্ড © সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন বছরের আলোচনা কেন্দ্রীয় চুক্তি। তামিম ইস্যুতে এতদিন যা ছিলো অনিশ্চয়তার মধ্যে। কারা হচ্ছে বেতনভুক্ত ক্রিকেটার প্রস্তুত সে তালিকা। এবারও সংখ্যাটা ২১ জনের। আগামী বোর্ড সভায় যা অনুমোদন পাবে।

বিসিবিতে কেন্দ্রীয় চুক্তিতে এবারও ২১ ক্রিকেটারের থাকার সম্ভাবনা বেশি। বাদ পড়তে চলেছেন তামিমসহ তিনজন। নতুন যুক্ত হবেন চার। ইনজুরিতে বছরের বেশিরভাগ সময় এবাদত মাঠের বাইরে থাকায় তিনিও বাদের তালিকায়। তবে তাকে বিশেষ আর্থিক ভর্তুকি দেবে বিসিবি। এ মাসেই বোর্ড সভায় সবকিছু চূড়ান্ত হবে।

ক্যারিয়ারে মাশরাফির মত একই সিদ্ধান্ত নিয়েছেন তামিম ইকবাল। কেন্দ্রীয় চুক্তিতে নিজেকে না রাখার অনুরোধ সাবেক অধিনায়কের। ইনজুরি, অবসর কান্ড, হেড কোচ হাথুরু ও বোর্ডের সঙ্গে মনোমালিন্যের জেরে গেলো বছর জাতীয় দলে অনিয়মিত ক্রিকেটার তামিম।

এ ওপেনারের সঙ্গে বাদ পরছেন মোসাদ্দেক সৈকত। অধারাবাহিক আফিফ হোসেনের নামও কাটা যাচ্ছে কেন্দ্রীয় চুক্তির তালিকা থেকে। ইনজুরি আক্রান্ত পেসার এবাদত। সেপ্টেম্বরের আগে ক্রিকেটে ফেরা কঠিন। চুক্তি নবায়ন না হলেও বোর্ডের বিশেষ বিবেচনায় পাবেন আর্থিক সুবিধা।

কেন্দ্রীয় চুক্তিতে নতুন মুখ তাওহীদ হৃদয়, মাহমুদুল হাসান ও তানজিম সাকিব। একাধিকবার রুকি ক্যাটাগরিতে থাকা স্পিনার নাঈম হাসানও পেতে যাচ্ছেন সুসংবাদ। এফটিপি অনুযায়ী এ বছর ১৪টি টেস্ট খেলবে বাংলাদেশ। যে কারণে কেন্দ্রীয় চুক্তিতে প্রধান্য পেয়েছে টেস্ট দলের ক্রিকেটাররা।

অনলাইন জুয়ার টাকা চেয়ে না পেয়ে মাকে মারধর, ছেলের বিরুদ্ধে গ…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
মারা গেছেন ভেবে শেষকৃত্যের প্রস্তুতি নিচ্ছিল পরিবার, ১০ দিন…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
সৌদির বিশ্ববিদ্যালয়ে ফুল ফান্ডেড স্কলারশিপ পেলেন ইমদাদুল্লাহ
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
ভারতের কাছে হেরে বিদায় বাংলাদেশের
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
‎জাবি ভিসিকে ‘সাদা দলের’ সভাপতি বলায় প্রতিবাদ, তথ্য যাচাই হ…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9