নতুন বছরে ওয়ানডে ক্রিকেটকে বিদায় জানালেন ওয়ার্নার 

০১ জানুয়ারি ২০২৪, ০৮:২৭ AM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:২৮ AM
ডেভিড ওয়ার্নার

ডেভিড ওয়ার্নার © সংগৃহীত

অস্ট্রেলিয়ার ক্রিকেট সমর্থকদের জন্য বছরের প্রথম দিনেই এলো দুঃসংবাদ। গত বছরের অ্যাশেজেই ওয়ার্নার জানিয়েছিলেন, পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ দিয়েই এই ফরম্যাটকে বিদায় জানাবেন তিনি। তবে তার বিদায় টেস্টের আগেই ওয়ানডে ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন ৩৭ বছর বয়সী এই অজি ওপেনার।

সোমবার (১ জানুয়ারি) সংবাদ সম্মেলনে ওয়ার্নার ওয়ানডে থেকে বিদায় নেয়ার কথা নিশ্চিত করেন। তাই ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপ ফাইনালটি-ই ওয়ার্নারের ক্যারিয়ারের শেষ ওয়ানডে ম্যাচ ছিল।

সংবাদ সম্মেলনে ওয়ার্নার বলেন, 'আমি ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নিচ্ছি। ভারতে বিশ্বকাপ জেতাটা একটি বড় অর্জন ছিল। ওয়ানডে ক্রিকেটকে বিদায় জানানোর ফলে আমি অন্য ফ্র্যাঞ্চাইজি লিগগুলো খেলতে পারব। আর আমার অবসরে অস্ট্রেলিয়াকে তরুণ ক্রিকেটাররা এগিয়ে নেবে।' 

আগামী মাসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ থেকে আগেই নাম সরিয়ে নিয়েছিলেন ওয়ার্নার। এরপর থেকে গুঞ্জন ওঠে ওয়ার্নারের ওয়ানডে ক্যারিয়ারের ইতি নিয়ে। অবশেষে সেই গুঞ্জন সত্য হল। তবে অস্ট্রেলিয়ার এই বাঁহাতি ওপেনার এটাও জানিয়েছেন, ওয়ানডেকে বিদায় বললেও তিনি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলা চালিয়ে যাবেন।

২০০৯ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডেতে অভিষেক হয় ওয়ার্নারের। এরপর টানা ১৫ বছর অস্ট্রেলিয়াকে সার্ভিস দিয়ে গেছেন এই অজি ওপেনার। শুধু অস্ট্রেলিয়ার-ই নয়, নিজেকে প্রতিষ্ঠিত করেছেন বিশ্ব সেরা ওপেনার হিসেবে। ১৬১ ওয়ানডে ম্যাচ খেলে ৩৩ অর্ধশতক ও ২২ শতকে ওয়ার্নারের রান ৬ হাজার ৯৩২।   

এইচএসসি পাসেই ৫০ সেলস এক্সিকিউটিভ নিয়োগ দেবে মিনিস্টার হাই-…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন জুয়ার টাকা চেয়ে না পেয়ে মাকে মারধর, ছেলের বিরুদ্ধে গ…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
মারা গেছেন ভেবে শেষকৃত্যের প্রস্তুতি নিচ্ছিল পরিবার, ১০ দিন…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
সৌদির বিশ্ববিদ্যালয়ে ফুল ফান্ডেড স্কলারশিপ পেলেন ইমদাদুল্লাহ
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
ভারতের কাছে হেরে বিদায় বাংলাদেশের
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9