১৭ রানে হেরে বছর শেষ করল টাইগাররা

৩১ ডিসেম্বর ২০২৩, ০৮:৪৩ AM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:৩১ AM
হেরে বছর শেষ করল টাইগাররা

হেরে বছর শেষ করল টাইগাররা © সংগৃহীত

নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় এবং শেষ ম্যাচে বৃষ্টি বাধায় ডিএলএস পদ্ধতিতে ১৭ রানে হেরেছে বাংলাদেশ। চলমান সফরের সংক্ষিপ্ত ফরম্যাটটিতে প্রথমবার ব্যাটিংয়ে নেমে অধিনায়ক মিচেল স্যান্টনারের ঘূর্ণিতে তারা মাত্র ১১০ রানে অলআউট হয়ে যায়। কিন্তু সেটা জয়ের জন্য যথেষ্ট ছিল না। এতে করে তিন ম্যাচ সিরিজ ১-১ সমতায় শেষ হলো।

রোববার (৩১ ডিসেম্বর) নেপিয়ারের ম্যাকলিন পার্কে এদিন টসে জিতে বাংলাদেশকে ব্যাট করতে পাঠায় স্বাগতিকরা। প্রথম ম্যাচ জেতার পর দ্বিতীয়টি পরিত্যক্ত হওয়ায় টাইগারদের সামনে সুযোগ ছিল কিউইদের হারিয়ে সিরিজ নিজেদের করে নেয়ার। 

প্রথমে ব্যাট করা বাংলাদেশ স্যান্টনার-সোধির ঘূর্ণিতে ব্যাটিং বিপর্যয়ে পড়ে। স্কোরবোর্ডে ৫০ রান তুলতেই ৫ উইকেট হারিয়ে ফেলে তারা।  নির্ধারিত ওভার শেষ হওয়ার চার বল আগেই সফরকারীরা ১১০ রানে অলআউট হয়ে যায়।

বলার মতো রান পাননি কেউই। সর্বোচ্চ কেবল শান্ত’র ১৫ বলে ১৭ রান। এছাড়া তাওহীদ হৃদয় ১৮ বলে ১৬ এবং আফিফ হোসেন ১৩ বলে ১৪ রান করেন। কিউইদের হয়ে ১৬ রানে সর্বোচ্চ ৪ উইকেট নেন স্যান্টনার। এ ছাড়া সাউদি, মিলনে ও সিয়ার্স প্রত্যেকে ২টি করে উইকেট নেন। কেবল সোধি উইকেট না পেলেও, নিয়ন্ত্রিত বোলিং করেন তিনি।

দ্বিতীয় ইনিংসে ১১১ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে ৮ ওভার ৩ খেলে ৫ উইকেট হারিয়ে নিউজিল্যান্ডের সংগ্রহ ৪৯ রান। এরপরই আঘাত হানে বেরসিক বৃষ্টি। শেষ পর্যন্ত নিশাম ২৮ ও স্যান্টনার ১৮ রানে অপরাজিত থাকেন। ১৪ ওভার খেলে ৫ উইকেট হারিয়ে ৯১ রান সংগ্রহ করে নিউজিল্যান্ড। 

এরপর বৃষ্টি শুরু হওয়া বল আর মাঠে গড়ায়নি। ফলে ডিএলএস পদ্ধতিতে ১৭ রানে জয় পায় স্বাগতিকরা। বাংলাদেশের হয়ে মেহেদী ও শরিফুল ২টি করে উইকেট নেন। এতে তিন ম্যাচের সিরিজটি ১-১ ব্যাবধানে ড্র হয়েছে। আরেকটি ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছিল। 

এইচএসসি পাসেই ৫০ সেলস এক্সিকিউটিভ নিয়োগ দেবে মিনিস্টার হাই-…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন জুয়ার টাকা চেয়ে না পেয়ে মাকে মারধর, ছেলের বিরুদ্ধে গ…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
মারা গেছেন ভেবে শেষকৃত্যের প্রস্তুতি নিচ্ছিল পরিবার, ১০ দিন…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
সৌদির বিশ্ববিদ্যালয়ে ফুল ফান্ডেড স্কলারশিপ পেলেন ইমদাদুল্লাহ
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
ভারতের কাছে হেরে বিদায় বাংলাদেশের
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9