ক্রিকইনফোর বর্ষসেরা ওয়ানডে দলে বাংলাদেশের বাঁহাতি স্পিনার নাহিদা  

৩০ ডিসেম্বর ২০২৩, ০১:২২ PM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:৩১ AM
নাহিদা আক্তার

নাহিদা আক্তার © সংগৃহীত

আর মাত্র এক দিন বাকি। প্রতিবছরের মতো  বিদায়ের অপেক্ষায় থাকা বছরটিতেও বর্ষসেরা একাদশের তালিকা প্রকাশ করেছে ক্রিকেট ভিত্তিক জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো। ২০২৩ সালে পুরুষদের বর্ষসেরা টেস্ট একাদশে পুরুষদের কোনো স্কোয়াডে বাংলাদেশের কেউ না থাকলেও নারীদের বর্ষসেরা ওয়ানডে একাদেশ জায়গা পেয়েছেন নাহিদা আক্তার। 

বল হাতে ২০২৩ সালটা দারুণ কেটেছে নাহিদা আক্তারের। চলতি বছর ক্যারিয়ার সেরা র‌্যাঙ্কিংয়ে উঠেছিলেন এই স্পিনারের। পাশাপাশি নভেম্বর মাসে আইসিসি কর্তৃক সেরা খেলোয়াড়ও নির্বাচিত হন তিনি। এবার তিনি জায়গা করে নিয়েছেন ক্রিকইনফোর বর্ষসেরা ওয়ানডে একাদশেও।

১৬.৩ স্ট্রাইকরেটে নাহিদা ২০২৩ সালে শিকার করেছেন মোট ২০ উইকেট। ক্রিকইনফোর বর্ষসেরা ওয়ানডে একাদশে জায়গা পাওয়া বোলারদের মধ্যে তার চেয়ে বেশি উইকেট আছে কেবল অস্ট্রেলিয়ার অ্যাশলি গার্ডনার। তিনি অবশ্য অলরাউন্ডার। চলতি বছর তার শিকার ২১ উইকেট।

ক্রিকইনফোর বর্ষসেরা নারী ওয়ানডে একাদশ : চামারি আথাপাত্তু, বেথ মুনি (উইকেটরক্ষক), সোফি ডিভাইন (অধিনায়ক), অ্যামেলিয়া কের, নাট সাইবার-ব্রান্ট, মারিজেন ক্যাপ, অ্যাশলি গার্ডনার, অ্যান্নাবেল সাথারল্যান্ড, নাদিন ডি ক্লার্ক, নাহিদা আক্তার ও লিয়া তাহুহু। 

নিখোঁজের ৫ দিন পর নদী থেকে মিলল কিশোরের মরদেহ
  • ১৭ মে ২০২৬
সৌদি আরবে ঈদুল আজহা কবে, জানা যাবে আজ
  • ১৭ মে ২০২৬
যশোরে ফ্যামিলি কার্ড পেলেন দুই হাজার ৪২ জন
  • ১৭ মে ২০২৬
দুপুরের মধ্যে যে ১৪ জেলায় ৬০ কিমি বেগে কালবৈশাখী ঝড়ের আভাস
  • ১৭ মে ২০২৬
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে আন্ডারগ্র্যাজুয়েট ল’ সিম্পোজিয়া…
  • ১৭ মে ২০২৬
মার্সেল ফ্রিজ কিনে ১০ লাখ টাকা পেলেন টাঙ্গাইলের হাবিবুর
  • ১৭ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081