বোর্ডের নিষেধাজ্ঞায় আফগান তিন ক্রিকেটার

২৬ ডিসেম্বর ২০২৩, ০৮:৪৪ AM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:৩৫ AM
মুজিব উর রহমান, ফজলহক ফারুকি ও নাভিন উল হক

মুজিব উর রহমান, ফজলহক ফারুকি ও নাভিন উল হক © সংগৃহীত

দেশের বাইরে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ খেলায় মুজিব উর রহমান, ফজলহক ফারুকি ও নাভিন উল হককে নিষেধাজ্ঞা দিয়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। গতকাল বোর্ডের বিবৃতিতে বলা হয়, ‘আফগানিস্তানের হয়ে খেলার চেয়ে তাঁরা ব্যক্তিগত স্বার্থকে গুরুত্ব দিয়েছেন।’

আফগানিস্তান ক্রিকেট বোর্ড এই তিন ক্রিকেটারের সঙ্গে ২০২৪ সালের কেন্দ্রীয় চুক্তি করার অপেক্ষায় আছে। মুজিব উর রহমান, ফজলহক ফারুকি ও নবীন উল হক আফগানিস্তান ক্রিকেট বোর্ডের কাছে আর্জি জানিয়েছিলেন যে, তাঁদের নাম যেন ক্রিকেটারদের বার্ষিক চুক্তির তালিকায় না রাখা হয়। জানুয়ারির প্রথম দিন থেকে সেন্ট্রাল কনট্রাক্ট চালু হওয়ার কথা ছিল। একই সঙ্গে এই তিন ক্রিকেটার ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলার অনুমতির জন্য আবেদন করেন। আর এতেই চটেছে আফগান ক্রিকেট বোর্ড।

এসিবির বিবৃতিতে বলা হয়, ‘এই তিন ক্রিকেটার আনুষ্ঠানিক ভাবে এসিবিকে তাদের সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন। ২০২৪ সালের ১ জানুয়ারি থেকে শুরু হওয়া বার্ষিক কেন্দ্রীয় চুক্তি থেকে নিজেদের সরিয়ে দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন এবং জাতীয় দলে অংশগ্রহণের জন্য তাদের সম্মতি বিবেচনা করার অনুরোধ জানিয়েছিলেন। এই ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তিতে স্বাক্ষর না করার উদ্দেশ্য হল, টি-টোয়েন্টির বাণিজ্যিক লিগে খেলা।’

‘এখানে আফগানিস্তানের হয়ে খেলার চেয়ে, তাঁদের ব্যক্তিগত স্বার্থকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। চুক্তি থেকে তাঁদের সরিয়ে ফেলার সিদ্ধান্ত নিয়ে আফগানিস্তান ক্রিকেট বোর্ড এই ক্রিকেটারদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্তও নিয়েছে।’

আফগান তারকা স্পিনার মুজিবকে আইপিএল নিলামে ২ লাখ ৪১ হাজার ডলারে কিনেছে কলকাতা নাইট রাইডার্স। মুজিব এখন মেলবোর্ন রেনেগেডসের হয়ে অস্ট্রেলিয়ায় বিগব্যাশ খেলছেন। নাভিন উল হক আইপিএলে লক্ষ্ণৌ সুপারজায়ান্টসে আছেন এবং ফজলহক ফারুকিকে ধরে রেখেছে সানরাইজার্স হায়দরাবাদ। আফগানিস্তানের হয়ে তিন ক্রিকেটারই গত অক্টোবর–নভেম্বর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপে খেলেছেন।

৩৭ বছরের শিক্ষকতা শেষে ঘোড়ার গাড়িতে রাজকীয় বিদায়
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
জমি দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে, এলাকায় পুলিশে…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ে ব…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে উপজেলা ছাত্রদল সভাপতি বহিষ্কার 
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে চবির আওয়ামীপন্থি শিক্ষকের কটাক্ষ, …
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
এইচএসসি পাসেই ৫০ সেলস এক্সিকিউটিভ নিয়োগ দেবে মিনিস্টার হাই-…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9