ধর্ষণের অভিযোগ প্রমাণিত, শাস্তির মুখে ক্রিকেট তারকা

৩০ ডিসেম্বর ২০২৩, ১০:৩২ AM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:৩১ AM
স্বন্দীপ লামিচিনে

স্বন্দীপ লামিচিনে © ফাইল ছবি

নেপালের জাতীয় দলের সাবেক অধিনায়ক স্বন্দীপ লামিচিনের বিরুদ্ধে যৌন হয়রাানির অভিযোগের প্রমাণ পেয়েছেন কাঠমন্ডুর আদালত। গত রবিবার শুরু হওয়া শুনানির মাধ্যমে তার বিরুদ্ধে আনা অভিযোগের প্রমাণ মিলেছে।

ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফো বিষয়টির সত্যতা নিশ্চিত করেছে। তবে এবারই প্রথম নয়, এর আগেও তারকা এই লেগস্পিনারের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ এসেছিল।

আদালত পক্ষ থেকে জানানো হয়েছে, ধর্ষণের শিকার নারী নাবালিকা ছিলেন না। যদিও অভিযোগে বলা হয়েছিল, লামিচানে নাবালিকাকে ধর্ষণ করেছেন।

শুনানিতে লামিচানেকে দোষী সাব্যস্ত করা হয়েছে। তবে লামিচানের বিরুদ্ধে এখনও চূড়ান্ত শাস্তি ঘোষণা করা হয়নি। হাইকোর্টে লড়াই চালিয়ে যেতে পারবেন তিনি। বর্তমানে ২০ লাখ নেপালি মুদ্রার বন্ডের বিনিময়ে জামিনে মুক্ত রয়েছেন তিনি।

২০২২ সালের সেপ্টেম্বরে লামিচানের বিরুদ্ধে সম্ভ্রমহানির অভিযোগ এনে এক কিশোরী মামলা করে। বিষয়টি তদন্ত করে তাকে গ্রেফতারে ওয়ারেন্ট জারি করে দেশটির প্রশাসন। আর এই ওয়ারেন্টের পরেই দেশটির ক্রিকেট বোর্ড এই লিগ স্পিনারকে নিষিদ্ধ করে। এরপর একই বছর ৪ নভেম্বর কাঠমান্ডুর জেলা আদালত লামিচানেকে জেলের নির্দেশ দিয়েছিলেন। তবে পরে হাইকোর্টে যান তিনি। যেখানে জামিন পেয়ে যান এই লেগ স্পিনার।  

এইচএসসি পাসেই ৫০ সেলস এক্সিকিউটিভ নিয়োগ দেবে মিনিস্টার হাই-…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন জুয়ার টাকা চেয়ে না পেয়ে মাকে মারধর, ছেলের বিরুদ্ধে গ…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
মারা গেছেন ভেবে শেষকৃত্যের প্রস্তুতি নিচ্ছিল পরিবার, ১০ দিন…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
সৌদির বিশ্ববিদ্যালয়ে ফুল ফান্ডেড স্কলারশিপ পেলেন ইমদাদুল্লাহ
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
ভারতের কাছে হেরে বিদায় বাংলাদেশের
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9