বৃষ্টিতে বাংলাদেশ নিউজিল্যান্ডের খেলা বন্ধ

২৯ ডিসেম্বর ২০২৩, ০১:৫৭ PM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:৩১ AM

© সংগৃহীত

নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে মাঠে নেমেছে বাংলাদেশ। শুক্রবার (২৯ ডিসেম্বর) মাউন্ট মঙ্গানুইয়ে টস জিতে কিউইদের ব্যাটিংয়ে পাঠান টাইগার অধিনায়ক নাজমুল হাসান শান্ত। 

ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারায় নিউজিল্যান্ড। এরপর টিম সেইফার্টের ঝড়ো ব্যাটিংয়ে ঘুরে দাঁড়ায় কিউইরা। ম্যাচের ১১ ওভার শেষে বৃষ্টি নামে। বৃষ্টির কারণে আপাতত খেলা বন্ধ আছে। 

টস হেরে ব্যাট করতে নেমে ইনিংসের দ্বিতীয় ওভারে বোলিংয়ে এসেই কিউই শিবিরে আঘাত হানেন পেসার শরিফুল ইসলাম। দলীয় ৯ রানে ৫ বলে ২ রান করা ফিন অ্যালানকে আউট করেন শরিফুল।

অ্যালানের বিদায়ের পর ক্রিজে আসেন ড্যারিল মিচেল। তাকে সঙ্গে নিয়ে শুরুর ধাক্কা সামাল দেওয়ার চেষ্টা করেন টিম সেইফার্ট। মারমুখি ব্যাটিং করতে থাকেন সেইফার্ট। 

তবে দলীয় ৫৮ রানে ২৩ বলে ৪৩ রানের ঝড়ো ইনিংস খেলে আউট হন সেইফার্ট। তাকে ফিরিয়ে বাংলাদেশকে ব্রেক থ্রু এনে দেন তানজিম হাসান সাকিব।

এনসিপিতে যোগ দিচ্ছেন ইসহাক সরকার
  • ১৯ এপ্রিল ২০২৬
ফেসবুকে মতপ্রকাশের জেরে তুলে নেওয়া রাষ্ট্রীয় ফ্যাসিবাদের পু…
  • ১৯ এপ্রিল ২০২৬
শেষ বৈঠকের ছবি দিয়ে আপ বাংলাদেশকে বিদায় জানালেন রাফে
  • ১৯ এপ্রিল ২০২৬
বাংলাদেশ ও চীনের মধ্যে কৃষি প্রযুক্তি, শিল্প উন্নয়ন ও দক্ষত…
  • ১৯ এপ্রিল ২০২৬
জ্বালানি তেলের দাম বাড়ানোয় জামায়াতের আমিরের ক্ষোভ
  • ১৮ এপ্রিল ২০২৬
হামে আক্রান্ত শিশুর মৃত্যুতে শোকাহত পরিবারের পাশে প্রধানমন্…
  • ১৮ এপ্রিল ২০২৬