শিক্ষককে গাড়ি উপহার দিয়েছিলেন কোহলি

০৫ সেপ্টেম্বর ২০১৮, ০৫:৪৬ PM
বিরাট কোহলি ও তার ছোটবেলার মেন্টর

বিরাট কোহলি ও তার ছোটবেলার মেন্টর © সংগৃহীত

বিশ্বের যতসব মহান কাজ রয়েছে সে সবের ভেতর অন্যতম হলো শিক্ষকতা। শিক্ষক হলেন জাতি গঠনের ইঞ্জিনিয়ার। তাকে ভালোবাসা, সম্মান দেখানো এটাই স্বাভাবিক। আর সেই কাজটি ভালোভাবেই করেছেন বিরাট কোহলি।

জীবনে যেকোনো মূল্যবান সম্পর্ককেই তিনি সযত্নে লালন করেছেন। এখনও করেন। শিক্ষক দিবসে তেমনই একটা ঘটনার কথা ভারতের গণমাধ্যমে প্রকাশ হয়েছে।

দিল্লির সাংবাদিক বিজয় লোকপল্লি তার লেখা বই ‘ড্রিভেন’-এ লিখেছেন, শিক্ষক দিবসে কোচ রাজকুমার শর্মাকে একটা গাড়ি উপহার দিয়েছিলেন কোহলি। 

‘ড্রিভেন’ বইয়ে লিখা হয়েছে, ঘটনাটি ২০১৪ সালের ৫ সেপ্টেম্বরের। কোহলির ছোটবেলার কোচ রাজকুমার শর্মা। কোচের বাড়িতে গিয়ে হাজির হন কোহলির দাদা বিকাশ। বেল বাজাতেই বেরিয়ে আসেন রাজকুমার শর্মা।

ড্রিভেন বইয়ের মোড়ক উন্মোচন

এরপর নিজের মোবাইল থেকে কোহলিকে ফোন করে কোচের হাতে ধরিয়ে দেন বিকাশ। ফোনের ওপারে বিরাটের গলা পেয়ে খুশিই হন কোচ। এসময় কোচের হাতে একটা চাবির ধরিয়ে দেন বিকাশ। কিছু বুঝে ওঠার আগেই কোচ দেখেন তার বাড়ির সামনে দাঁড়িয়ে ব্র্যান্ড নিউ স্কোডা র‌্যাপিড। 

ছাত্রের থেকে এমন উপহার পেয়ে ক্ষণিকের জন্য বাকরুদ্ধ হয়ে গিয়েছিলেন বিরাটের মেন্টরও। 

পরে রাজকুমার বিকাশ সেই উপহার প্রসঙ্গে বলেছিলেন, সেটা তার কাছে নিছকই উপহার ছিল না। ও (বিরাট) কতটা মূল্যবান মনে করে আমাকে এবং কতটা আত্মিক যোগ থাকলে এমনটা করা যায়, সেটাই অভিভূত করেছিল। 

সূত্র:  ইন্ডিয়া টাইমস

ডিএমপির শিক্ষাবৃত্তি পেল ৪৩৭ কৃতী শিক্ষার্থী
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
ঝালকাঠিতে গাঁজা-ইয়াবাসহ যুবদল নেতার ছেলেসহ আটক ৩
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রাজধানীর লালবাগের বাসায় একা থাকা আইনজীবীর মরদেহ উদ্ধার
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
পল্লী বিদ্যুৎ সমিতিতে ৪০ 'মিটার রিডার-কাম-ম্যাসেঞ্জার' নিয়ো…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
স্কুল ভর্তিতে নতুন নিয়ম, তিন বিষয়ে দিতে হবে ১০০ নম্বরের পরী…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
গাজীপুরে তানযীমুল উম্মাহ হিফয মাদ্রায় কৃতী শিক্ষার্থীদের সং…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9