আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের এক বছর আজ

১৮ ডিসেম্বর ২০২৩, ০৯:৪৯ AM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ১২:৪৬ PM
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের এক বছর আজ

আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের এক বছর আজ © সংগৃহীত

অধরা বিশ্বকাপের শিরোপা দেখা পেয়ে ২০২২ সালটা স্বপ্নের মতো গেছে মেসির আর্জেন্টিনার। গত বছর ঠিক এই দিনেই (১৮ ডিসেম্বর) ৩৬ বছর পর বিশ্বকাপ জয়ের স্বাদ পেয়েছিল আর্জেন্টিনা। এই দিনটা বহুদিন মনে রাখবে আর্জেন্টিনা ও তাদের সমর্থকরা। এই তারিখেই ফ্রান্সকে টাইব্রেকারে হারিয়ে তৃতীয়বারের মতো বিশ্বকাপ শিরোপা জেতে মেসির আর্জেন্টিনা।

বিশ্বকাপের অন্যতম সেরা ফাইনাল হিসেবে ধরা হয় ম্যাচটাকে। আলবিসেলেস্তেদের বিশ্বকাপ জয়ের ছোঁয়া লাগে বাংলাদেশেও। আর্জেন্টিনার মত এ এদেশেও অসংখ্য ফুটবলপ্রেমী উল্লাসে মাতেন। এদিকে, বর্ষপূর্তি উদযাপন আর বড় দিন ও নতুন বছরের ছুটি কাটাতে মায়ামি থেকে স্বপরিবারে নিজ শহর রোজরিওতে এখন লিওনেল মেসি।

কাতার বিশ্বকাপে মেসিদের প্রথম ম্যাচে তারা হেরে বসেছিল সৌদি আরবের মতো দলের কাছে। তবে গ্রুপ পর্বে সৌদির কাছে ২-১ গোলে হারের পর আর কোন ম্যাচই হারেনি তারা। কে ভেবেছিল, বিশ্বকাপের গ্রুপ পর্বের প্রথম ম্যাচে সৌদি আরবের মতো দলের কাছে হারের পর শিরোপা জিতবে আর্জেন্টিনা? তবে সেটাই করে দেখিয়েছে মেসির আর্জেন্টিনা।

'সি' গ্রুপে আর্জেন্টিনার সঙ্গে ছিল সৌদি আরব, পোল্যান্ড ও মেক্সিকো। প্রথম ম্যাচ হারের পর সমর্থকদের চাওয়া ছিল কোনোভাবে গ্রুপ পর্ব পার করা। পরের দুই ম্যাচ জিতে আর্জেন্টিনা তা-ই করে দেখিয়েছে। মেক্সিকো ও পোল্যান্ড দুই দলকে'ই ২-০ গোলে হারিয়ে শেষ ষোলোতে পা রাখে মেসির দল।  

শেষ ষোলোতে আর্জেন্টিনা ২-১ গোলে হারায় অস্ট্রেলিয়াকে। নাটকীয় কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসকে টাইব্রেকারে ৪-৩ গোলে হারায় আলবিসেলেস্তেরা। নির্ধারিত ১২০ মিনিট পর্যন্ত ২-২ গোলে ড্র ছিল ম্যাচটি। সেমিফাইনালে ক্রোয়েশিয়াকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে ২০১৮ বিশ্বকাপের প্রতিশোধ নেয় তারা।

এরপর ফাইনালের প্রথম হাফে ফ্রান্সের জালে দুই গোল দেয় আর্জেন্টিনা। ম্যাচটা নাটকীয়তার বাকি ছিল দ্বিতীয় হাফে। এমবাপ্পের দুই মিনিটের দুই গোল ফ্রান্সকে ম্যাচে ফেরায়। এরপর ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানে দুই দল একটি করে গোল করলে ফাইনাল গড়ায় টাইব্রেকারে। পেনাল্টি শুট আউটে শট আটকে নায়ক বনে যান আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ।

আরও পড়ুন: মেসির নামে নিজের জন্মস্থানের নামকরণের প্রস্তাব

শেষ পর্যন্ত টাইব্রেকারে ফ্রান্সকে ৪-২ গোলে হারিয়ে শিরোপা যেতে আর্জেন্টিনা। ৩৬ বছর পর শিরোপা জিতে আর্জেন্টিনার উদযাপনটা ছিল বাধভাঙ্গা। মেসি তার ক্যারিয়ারে সকল ট্রফি জয় করার পর অধরা বিশ্বকাপ ট্রফিটিও ক্যারিয়ারে শেষ মূহুর্তে হাতে তোলে। 

এদিকে, বিশ্বকাপের প্রাপ্তির মধ্যে দিয়ে মেসির ফুটবল ক্যারিয়ার পরিপূর্ণ হয়েছে। লিওনেল মেসি ফুটবল ইতিহাসের চিরকালীন নক্ষত্র। কয়েক দিন আগেই অষ্টম ব্যালন ডি'অর জিতেছেন মেসি। মেসির বিশ্বকাপ জয় কোনও রূপকথার চেয়ে কম নয়। 

ফিশিং বোটে বজ্রপাতে প্রাণ গেল ২ জেলের
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিতসহ আরও ১০ স্থায়ী কম…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
ভিমরুলের কামড়ে প্রাণ গেল ৪ বছরের শিশুর, আহত ২
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
কম্পিউটার-প্রিন্টারে তৈরি হতো জাল নোট, ৪৭ হাজার জাল টাকাসহ …
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
ওয়েভ ফাউন্ডেশনে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ১২৫, আবেদন ১৫ সেপ্টে…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
ইবিতে দেশীয় অস্ত্র মহড়া দেওয়া ১৯ জনের পরিচয় মিলেছে
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9