বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ দেখবেন যেভাবে

১৩ ডিসেম্বর ২০২৩, ০৯:৪৩ PM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ১২:৫০ PM
ম্যাচ শেষে বাংলাদেশ ও নিউজিল্যান্ড ক্রিকেট দলের সদস্যরা কুশল বিনিময় করছেন

ম্যাচ শেষে বাংলাদেশ ও নিউজিল্যান্ড ক্রিকেট দলের সদস্যরা কুশল বিনিময় করছেন © ফাইল ছবি

আগামী ১৭ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ। দুটি ফরম্যাটেই তিনটি করে ম্যাচ খেলবে নাজমুল হোসেন শান্তর দল। সিরিজটি সরাসরি সম্প্রচার করবে দেশের দুটি বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন নেটওয়ার্ক নাগরিক টিভি ও গ্রিন টিভি। এছাড়া অ্যান্ড্রয়েড অ্যাপস টফিতেও ম্যাচগুলো সরাসরি দেখতে পারবেন দর্শকরা। দেশীয় ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এই তথ্য নিশ্চিত করেছে।

ওয়ানডে বিশ্বকাপের আগেই ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলেছে বাংলাদেশ। ভারত বিশ্বকাপ শেষে দুই টেস্ট খেলতে আবারও বাংলাদেশে আসে কিউই বাহিনী। দুই দলের মধ্যকার দুই ম্যাচের টেস্ট সিরিজ ১-১ সমতায় শেষ হয়েছে গত শনিবার (৯ ডিসেম্বর)। এবার ওয়ানডে এবং টি-টোয়েন্টি ফরম্যাটের অ্যাওয়ে সিরিজ খেলতে নিউজিল্যান্ডে গেছে বাংলাদেশ।

আরও পড়ুন: এখনও সাকিবেই মগ্ন বিসিবি, নেতৃত্বে রাখার চিন্তা তিন ফরম্যাটেই

আগামী ১৭ ডিসেম্বর থেকে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। ২০ ও ২৩ ডিসেম্বর হবে সিরিজের বাকি দুটি ম্যাচ। এরপর চলতি মাসের ২৭ ডিসেম্বর শুরু হবে তিন ম্যাচ সিরিজের টি-টোয়েন্টি। ওয়ানডে ম্যাচগুলো শুরু হবে বাংলাদেশ সময় ভোর সাড়ে ৪টায়। টোয়েন্টি ম্যাচগুলো বাংলাদেশ সময় দুপুর ১২টা ১০ মিনিট থেকে শুরু হবে।

মূল সিরিজ শুরুর আগে আগামীকাল (বৃহস্পতিবার) একটি প্রস্তুতি ম্যাচে নামছে বাংলাদেশ। ইতোমধ্যে ওই ম্যাচের জন্য দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)। যেখানে কিউইরা তরুণ নির্ভর একটি দল নামাবে। ম্যাচটিও শুরু হবে ভোর সাড়ে ৪টায়।

এর আগে ঘরের মাঠে হওয়া ওয়ানডে সিরিজেও টাইগারদের হারিয়েছিল কিউইরা। তিন ম্যাচ ওয়ানডে সিরিজের একটি ভেস্তে গিয়েছিল বৃষ্টিতে। বাকি দুটি ম্যাচেই বড় ব্যবধানে জিতেছিল সফরকারীরা।

ড্রোন যুদ্ধে বদলে যাচ্ছে ভারত-পাকিস্তানের সামরিক কৌশল, কে এ…
  • ১৭ মে ২০২৬
প্রদীপের আগুনে পুড়ে প্রাণ গেল আইনজীবীর
  • ১৭ মে ২০২৬
নোয়াখালীসহ তিন জেলায় ১১টার মধ্যে কালবৈশাখীর সতর্কবার্তা
  • ১৭ মে ২০২৬
আজ বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস
  • ১৭ মে ২০২৬
ঝিনাইদহে নবগঠিত ছাত্রদলের কমিটি থেকে তিন নেতার পদত্যাগ
  • ১৭ মে ২০২৬
অনার্স পড়ুয়া শিক্ষার্থীদের বৃত্তির আবেদন শুরু আজ
  • ১৭ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081