আইপিএল নিলামে নামই তোলা হয়নি বাংলাদেশি ক্রিকেটারদের 

০৯ ডিসেম্বর ২০২৩, ১১:৩৯ PM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ১২:৫৫ PM
মেয়েদের আইপিএল ট্রফি

মেয়েদের আইপিএল ট্রফি © সংগৃহীত

আসন্ন মেয়েদের আইপিএলে দল পেলেন না বাংলাদেশের কোনো খেলোয়াড়। মেয়েদের আইপিএলের দ্বিতীয় নিলামে ৩০ লাখ ভারতীয় রুপি ভিত্তিমূল্যে নিলামের ড্রাফটে ছিলেন বাংলাদেশের দুই ক্রিকেটার রাবেয়া খান ও মারুফা আক্তার। তবে তাদের কারো নামই নিলামে তোলা হয়নি।

মেয়েদের আইপিএলের দ্বিতীয় আসরের জন্য নিবন্ধন করেছিলেন ১৬৫ জন ক্রিকেটার। মুম্বাইয়ে শুরু হওয়া নিলামে ২ কোটি রুপিতে গুজরাট জায়ান্টস দলে নিয়েছে ভারতের কাশভি গৌতমকে। ইউপি ওয়ারিয়র্স ১ কোটি ৩০ লাখ রুপিতে দলে নিয়েছে আরেক অনাভিষিক্ত ভারতীয় ব্যাটসম্যান ব্রিন্দা দিনেশ।

অস্ট্রেলিয়ার অলরাউন্ডার অ্যানাবেল সাদারল্যান্ডকে ২ কোটি ভারতীয় রুপিতে দলে নিয়েছে দিল্লি ক্যাপিটালস। এবারের নিলামে বিদেশি ক্রিকেটারদের মধ্যে এটাই সর্বোচ্চ। এদিকে, দল পাননি বিগ ব্যাশের সেরা খেলোয়াড় নির্বাচিত হওয়া শ্রীলঙ্কার অধিনায়ক চামারি আতাপাত্তু। 

৩৮তম বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারস অ্যাসোসিয়েশনের নেতৃত্বে …
  • ২১ এপ্রিল ২০২৬
এবারই ২৪ বছরের খরা কাটাবে ব্রাজিল, বিশ্বাস কাফুর
  • ২১ এপ্রিল ২০২৬
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নতুন সচিব সাখাওয়াৎ হোসেন
  • ২১ এপ্রিল ২০২৬
ঝুট ব্যবসা নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ
  • ২১ এপ্রিল ২০২৬
আন্তর্জাতিক শ্রমিক দিবসে শ্রমিক কল্যাণ ফেডারেশনের কর্মসূচি
  • ২১ এপ্রিল ২০২৬
সরকার সংবাদপত্র ও গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী: প্রধানমন্…
  • ২১ এপ্রিল ২০২৬