ডেথ গ্রুপে ব্রাজিল, কঠিন প্রতিপক্ষ আর্জেন্টিনারও

০৮ ডিসেম্বর ২০২৩, ০৯:২৭ AM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ১২:৫৬ PM
আর্জেন্টিনা ও ব্রাজিল কোপা আমেরিকার কঠিন গ্রুপে পড়েছে

আর্জেন্টিনা ও ব্রাজিল কোপা আমেরিকার কঠিন গ্রুপে পড়েছে © ফাইল ছবি

কোপা আমেরিকার ২০২৪ সালের আসরের জন্য ড্র অনুষ্ঠিত হয়েছে। এতে ব্রাজিল গ্রুপ পর্বে প্রতিপক্ষ হিসেবে পেয়েছে দক্ষিণ আমেরিকা অঞ্চলের শক্তিশালী দল কলম্বিয়া ও প্যারাগুয়ের। অন্য প্রতিপক্ষ হবে কনকাকাফ অঞ্চল থেকে প্লে অফ খেলা হন্ডুরাস অথবা কোস্তারিকা। এ চার দল থাকছে গ্রুপ ‘ডি’ তে।

লিওনেল মেসির আর্জন্টিনা আছে গ্রুপ ‘এ’ তে। সর্বশেষ আসরে কোপা আমেরিকা ও বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনা পেয়েছে পেরু ও চিলিকে। প্লে অফ খেলে কানাডা অথবা ত্রিনদাদ এন্ড টোবাগো আসবে এ গ্রুপে। যুক্তরাষ্ট্রের মায়ামিতে শুক্রবার (৮ ডিসেম্বর) সকালে অনুষ্ঠিত হয় এ ড্র। 

আরো পড়ুন: ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের লোগো উন্মোচন করলো আইসিসি

ব্রাজিল-কলম্বিয়া ও প্যারাগুয়ের গ্রুপকে বলা হচ্ছে গ্রুপ অব ডেথ। এবার স্বাগতিক যুক্তরাষ্ট্র আছে গ্রুপ ‘সি’-তে। অন্য তিন দল হলো- উরুগুয়ে, বলিভিয়া ও পানামা। এ ছাড়া মেক্সিকো, ইকুয়েডর, ভেনেজুয়েলা ও জামাইকাকে নিয়ে হয়েছে গ্রুপ ‘বি’। 

যুক্তরাষ্ট্রে কোপা আমেরিকার আগামী বছরের আসর শুরু হবে ২০ জুন। উদ্বোধনী ম্যাচে প্লে অফ থেকে আসা দলের মুখোমুখি হবে আর্জেন্টিনা। ব্রাজিল প্রথম ম্যাচ খেলবে ২৪ জুন। এ আসর খেলে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানাতে পারেন লিওনেল মেসি। 

বিয়ের সংবাদ আনুষ্ঠানিকভাবে জানিয়ে স্বামীর ছবি শেয়ার করলেন ল…
  • ০১ এপ্রিল ২০২৬
ইডেন ছাত্রীকে ‘যৌন নিপীড়ন’, গায়ক জাহিদ অন্তু কারাগারে
  • ০১ এপ্রিল ২০২৬
ইডেন ছাত্রীর শ্লীলতাহানি মামলায় শিল্পী জাহিদ অন্তু কারাগারে
  • ০১ এপ্রিল ২০২৬
সুখবর পেলেন অনার্স-মাস্টার্সের ১৭৬ শিক্ষক
  • ০১ এপ্রিল ২০২৬
‘সংখ্যাগরিষ্ঠের ভণ্ডামি...’— ওয়াকআউটের পর ফেসবুকে কী লিখলেন…
  • ০১ এপ্রিল ২০২৬
জেলা প্রশাসনের নতুন বিজ্ঞপ্তি, ৫ শর্ত মানলে মিলবে পেট্রল-অক…
  • ০১ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence