পিএসএল ড্রাফটে নাম লিখিয়েছেন ২১ বাংলাদেশি ক্রিকেটার

০৭ ডিসেম্বর ২০২৩, ১১:৩১ AM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ১২:৫৭ PM

© ফাইল ছবি

১৩ ডিসেম্বর লাহোরের ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে অনুষ্ঠিত হতে যাওয়া পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ড্রাফটে নাম উঠে এসেছে ২১ জন বাংলাদেশি ক্রিকেটারের। দেশটির টি-টোয়েন্টি ফ্রাঞ্চাইজি লিগে সাকিব আল হাসান, তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ, তাসকিন আহমেদ ও মুশফিকুর রহিমসহ ড্রাফটে জায়গা পেয়েছেন ২১ জন টাইগার ক্রিকেটার। 

বুধবার (৬ ডিসেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে আগামী পিএসএলের নিলামে বাংলাদেশের ক্রিকেটারদের নাম নিবন্ধনের বিষয়টি জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। 

আসন্ন ড্রাফটে ২২টি দেশের মোট ৪৫৮ জন ক্রিকেটার নাম নিবন্ধন করা হয়েছে। এর মধ্যে প্লাটিনাম ক্যাটাগরিতে আছেন ৪৬ জন, ডায়মন্ড ক্যাটাগরিতে ৭৬ জন ক্রিকেটার। এই ক্যাটাগরিতে বাংলাদেশের ৬ জন ক্রিকেটার নাম লিখিয়েছেন। বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব সর্বোচ্চ প্লাটিনাম ক্যাটাগরিতে জায়গা পেয়েছেন।

পিএসএলের গত আসরে পেশোয়ার জালমির হয়ে একটি ম্যাচ খেলেছিলেন টাইগার অধিনায়ক সাকিব। গতবার ছাড়াও বেশ কয়েকবার বাবর-রিজওয়ানদের লিগে খেলেন বিশ্বসেরা অলরাউন্ডার। এবারও পিএসএলের সবচেয়ে দামি ক্যাটাগরি প্লাটিনামে নিজের নাম নিবন্ধন করেছেন সাকিব।

উত্তরা ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে “ইউইউ এইচআর সামিট”
  • ১৭ মে ২০২৬
পবিপ্রবিতে জাতীয় স্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা অনুষ্ঠিত
  • ১৭ মে ২০২৬
পে স্কেল-পেনশনে প্রয়োজন ১ লাখ ৩১ হাজার কোটি টাকা, চ্যালেঞ্জ…
  • ১৭ মে ২০২৬
শিক্ষাখাতে জিডিপির ৬ শতাংশ বরাদ্দের দাবি ছাত্র ইউনিয়নের
  • ১৭ মে ২০২৬
ড্রোন যুদ্ধে বদলে যাচ্ছে ভারত-পাকিস্তানের সামরিক কৌশল, কে এ…
  • ১৭ মে ২০২৬
প্রদীপের আগুনে পুড়ে প্রাণ গেল আইনজীবীর
  • ১৭ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081