আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচ আয়োজনের চিন্তা বাফুফের

০৬ ডিসেম্বর ২০২৩, ০৪:৫১ PM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ১২:৫৭ PM
আর্জেন্টিনা নারী ফুটবল দল

আর্জেন্টিনা নারী ফুটবল দল © সংগৃহীত

সিঙ্গাপুর ম্যাচে বড় ব্যাবধানে জয়ের পর সুখবর পেয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। আসন্ন ফিফা উইন্ডোতে বাংলাদেশের চেয়ে এগিয়ে থাকা ল্যাতিন আমেরিকার একটি বড় দলের বিপক্ষে ম্যাচ আয়োজনের চেষ্টায় রয়েছে ফেডারেশন। শিগগিরই এ নিয়ে আসবে সিদ্ধান্ত। এছাড়াও জানুয়ারিতে সৌদি আরবের সঙ্গে একাধিক ম্যাচ আয়োজনের বিষয় চূড়ান্ত করেছে বাফুফে।

২০২৪ সালের অক্টোবর কিংবা নভেম্বরে অনুষ্ঠিত হবে নারী সাফ চ্যাম্পিয়নশিপ। সঙ্গে বয়সভিত্তিক সাফ টুর্নামেন্টও রয়েছে। তাই জাতীয় দলের পাশাপাশি বয়সভিত্তিক দলগুলোরও ব্যস্ত সূচি আছে সামনে। সাফের প্রস্তুতি হিসেবে জানুয়ারি থেকেই বেশ কিছু ম্যাচ খেলার পরিকল্পনা আছে বলে জানিয়েছেন নারী ফুটবল দলের অভিভাবক।

বাফুফের নারী উইং চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ জানান, জানুয়ারিতে সৌদি আরবের বিপক্ষে খেলার চেষ্টা করব। আরও একটি বড় ম্যাচ আয়োজনের চেষ্টা চলছে। সেটি এমন একটি দলের বিপক্ষে, যার নামটি বলব না। তবে সেই দেশটি আপনাদের সবারই অনেক পছন্দের একটি দেশ। আমাদের থেকে অনেক অনেক ওপরের দল তারা।

দলটির নাম না বললেও অনেকের ধারণা, আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচ আয়োজনের চেষ্টা করছে বাফুফে।

প্রস্তুতি ম্যাচগুলো দেশে আয়োজন করার চেষ্টা করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। এতে অবশ্য ভেন্যু নিয়ে কিছুটা চিন্তিত তারা। ম্যাচের আগে বঙ্গবন্ধু স্টেডিয়ামের কাজ শেষ হওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ, তাই বিকল্প হিসেবে কমলাপুর স্টেডিয়ামেই গড়াতে পারে ম্যাচগুলো।

ফেসবুকে বিরূপ মন্তব্যের অভিযোগে বরখাস্ত হলেন শ্রম মন্ত্রণাল…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
বিসিএস ভাইভায় অংশ নেয়া হল না ঢাবি ছাত্রী মিশার, সড়কে গেল প্…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
বহিরাগত সম্পূর্ণ নিষিদ্ধসহ ইবি ছাত্রশক্তির ৫ দফা দাবি
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
অনুমতি ছাড়া স্বাক্ষর ব্যবহারের অভিযোগ: শিক্ষক ফোরামের নামে …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
নোবিপ্রবিতে অনলাইন পেমেন্ট ব্যবস্থা চালুর দাবি ছাত্রদলের
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
মাননীয় স্পিকার, আমার একটা মাত্র বউ: আইনমন্ত্রী
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9